শিশুকে যৌন হেনস্থার অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত পাইলট

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ডেল্টা এয়ারলাইন্সের একজন কো-পাইলটকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে শিশু যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। অভিযুক্তর নাম রুস্তম ভাগওয়াগার। ৩৪ বছর বয়সী ওই কো-পাইলট ভারতীয় বংশোদ্ভূত। তাকে আটক করেছে পুলিশ। রবিবার সকাল ৭:০৫ মিনিটে এই ঘটনা ঘটেছে।

মিনিয়াপোলিস থেকে ডেল্টা ফ্লাইট ২৮০৯, একটি বোয়িং ৭৫৭-৩০০ আসার পরপরই কন্ট্রা কোস্টা কাউন্টি শেরিফ বিভাগের কর্তৃপক্ষ এবং হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের এজেন্টরা ককপিটে তল্লাশি চালায়। মার্কিনি প্রতিবেদন অনুসারে, যাত্রীরা যখন বিমান থেকে নামার প্রস্তুতি নিচ্ছিলেন তখনই রুস্তমকে গ্রেফতার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিমানটি ল্যান্ড করার সঙ্গে সঙ্গে কমপক্ষে ১০ জন ডিএইচএস এজেন্ট বিমানটিতে উঠে পড়ে। তারপর পাইলটকে আটক করেন। একজন যাত্রীর কথায়, অফিসার এবং এজেন্টরা ব্যাজ, বন্দুক এবং বিভিন্ন এজেন্সি জ্যাকেট/চিহ্ন নিয়ে আইল দিয়ে ককপিটে ঢুকে পড়েন। তারপরই তাঁরা কো-পাইলটকে হাতকড়া পরিয়ে দূরে সরিয়ে নিয়ে যান।”

রুস্তম ভাগওয়াগার ছিল কো পাইলট। কিন্তু বিমানে পাইলটও আচমকা সহকর্মীর গ্রেফতারিতে অবাক হয়েছিলেন। তাঁর এই গ্রেফতার সম্পর্কে কোনও ধারণাই তার ছিল না। তাঁকে আগে থেকে গ্রেফতারের বিষয়ে অবহিত করা হয়নি কারণ গ্রেফতারকারীরা ভেবেছিলেন তিনি যদি রুস্তমকে সম্ভাব্য গ্রেফতারের খবর দিয়ে দেন এই আশঙ্কায়। আসলে পুলিশ কর্তৃপক্ষ রুস্তমকে পালানোর সুযোগ দিতে চাননি।

কন্ট্রা কোস্টা শেরিফের ফেসবুক পোস্ট অনুসারে, ওই কো-পাইলটের বিরুদ্ধে একটি শিশুকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর থেকে গোয়েন্দারা ২০২৫ সালের এপ্রিল থেকে তদন্ত পরিচালনা শুরু করেন। পরে সন্দেহভাজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

গত এপ্রিল মাসে ১০ বছরের কম বয়সী এক শিশুকে দিয়ে মুখমেহনসহ বিবিধ যৌনতার কাজ করানোর পাঁচটি অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়। সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হওয়ার পর চলে তদন্ত। তারপর রুস্তম ভাগওয়াগারকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে মার্টিনেজ ডিটেনশন ফেসিলিটিতে রাখা হয়েছে। জামিনের জন্য ৫ মিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে।

এক বিবৃতি জারি করে ডেল্টা এয়ারলাইন্স বলেছে, “বেআইনি আচরণের জন্য ডেল্টা কোনও সহনশীলতা দেখায় না। আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করবে।”

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল