‘আমরা কী করব তা আপনাদের বলার প্রয়োজন নেই’, ইংল্যান্ডের মাঠে বিতর্কে জড়ালেন গৌতম গম্ভীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ইংল্যান্ডে এই মুহূর্তে টেস্ট সিরিজের জন্য রয়েছে ভারতীয় ক্রিকেট দল। চারটি টেস্ট হয়ে গিয়েছে, বাকি রয়েছে আর একটি। শেষ টেস্টের আগে উত্তাপ বাড়ালেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর। ওভালে খেলা শুরু হওয়ার দুদিন আগেই কার্যত বিতর্কে জড়ালেন তিনি। বাধ্য হয়ে মাঠে নেমে কোনওরকমে পরিস্থিতি সামাল দেন সীতাংশু কোটাক সহ ভারতের অন্যান্য সহকারী কোচেরা। গম্ভীরের ব্যবহারে অত্যন্ত রেগে গিয়েছেন মাঠকর্মীরা। তাঁরা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও বর্তমান কোচের বিরুদ্ধে অভিযোগ দায়েরের হুমকিও দিয়েছেন।

জানা গিয়েছে, মঙ্গলবার ওভালে প্রথম দিনের অনুশীলন ছিল ভারতীয় দলের। গম্ভীরের সঙ্গেই মাঠে নামে দল। কিন্তু মাঠের ব্যবস্থা খুশি করতে পারেনি গৌতম গম্ভীকে। মাঠকর্মীদের সঙ্গে তৎক্ষণাৎ তিনি কথা বলতে উদ্যত হন। কথাবার্তা চলাকালী পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই রেগে যান গম্ভীর। রীতিমতো আঙুল উঠিয়ে মাঠকর্মীদের সঙ্গে কথা বলতে শুরু করেন। বারবার তাঁকে বলতে শোনা যায়, আমাদের কি করতে হবে সেটা আপনাদের বলার প্রয়োজন নেই।

উত্তপ্ত বাদানুবাদ কানে গিয়েছিল অন্যান্য কোচদের । তৎক্ষণাৎ ছুটে আসেন সীতাংশু কোটাকসহ ভারতের সহকারী কোচেরা। তারাই গম্ভীরকে দ্রুত মাঠ থেকে সরিয়ে নিয়ে যান। এদিকে ভারতীয় কোচের এই আচরণে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন মাঠকর্মীরা। তারা গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার হুমকি দিয়েছে। তবে এতকিছুর পরেও নিজের অবস্থান থেকে এক বিন্দুও সরতে রাজি নন ভারতীয় কোচ। মাঠকর্মীদের কাছ থেকে হুমকি পেয়ে গম্ভীর রীতিমতো চিৎকার করে বলতে থাকেন, “আপনারা গিয়ে যা খুশি করতে পারেন, কিন্তু আমরা কী করব সেটা আপনারা বলতে পারেন না।”

মাঠের কোন ব্যবস্থা নিয়ে গৌতম গম্ভীর অখুশি তা এখনো বোঝা যায়নি। তবে এটুকু স্পষ্ট যে তাঁকে হয়তো মাঠ কর্মীরা কিছু নির্দেশ দিয়েছিলেন, তাতেই চটে যান কোচ মহাশয়। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের চারটি টেস্ট খেলা হয়ে গিয়েছে। কিন্তু প্রথম থেকেই এই টেস্ট সিরিজ নিয়ে চলছে নানারকম বিতর্ক। তৃতীয় টেস্টের সময় ইংল্যান্ডের বিরুদ্ধে সময় নষ্টের অভিযোগ এনেছিলেন গিলেরা।
এদিকে সিরিজে ভারতের শিঁকে ছিঁড়বে নাকি ইংল্যান্ড ট্রফি নেবে তা এখনও বোঝা যায়নি। ভারত ড্র’ও করতে পারে সিরিজে। সবটাই নির্ভর করছে এই পঞ্চম টেস্টের ওপর। ফলে দু’দলই প্রবল ভাবে জিততে চাইছে এখন। সম্ভবত সেই কারণেই হয়তো আর মেজাজ ঠিক রাখতে পারেননি গৌতম গম্ভীর।

তবে গৌতম গম্ভীরের কেরিয়ারে মেজাজ হারানোর ঘটনা এই প্রথম নয়। বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে বিশেষত পাকিস্তানের শাহিদ আফ্রিদি এবং কামরান আকমলের সঙ্গে বহুবার বাকবিতন্ডায় জড়িয়েছেন তিনি। এরপর যখন আইপিএলের লখনউ সুপার জায়েন্টের মেন্টর ছিলেন তখনও তিনি বিরাট কোহলির সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন। ফলে শাস্তিও পেতে হয়েছিল গম্ভীরকে। বর্তমানে তিনি ভারতীয় দলের কোচ তিনি, এখন দায়িত্ব আরও অনেক বেশি। এর মধ্যেই মেজাজ হারিয়ে বিবাদে জড়িয়ে পড়া মোটেই ভাল চোখে দেখছেন না ক্রীড়াপ্রেমীরা।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল