৮ বলে ৫ উইকেট নিয়ে টি টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় বংশোদ্ভুত পেসার

Share:

নিজস্ব প্রতিনিধি: মহেশ তাম্বে। অনেক ক্রিকেট ভক্তই হয়তো এই নাম শোনেননি। শুনবেনই বা কি করে? কেননা, এমন এক দেশের হয়ে বাইশ গজে নামেন, সেই দেশ যে ক্রিকেট খেলে তা অনেকে জানেনই না। ৪০ বছর বয়সী মহেশ তাম্বেই এমন এক কাণ্ড ঘটিয়েছেন যে রাতারাতি নায়কের মর্যাদা পেতে শুরু করেছেন। ক্রিকেট ভক্ত থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞরা খোঁজখবর শুরু করেছেন তাঁর।

কী কাণ্ড ঘটিয়েছেন ফিনল্যান্ডের ভারতীয় বংশোদ্ভুত পেসার? গতকাল সোমবার (২৮ জুলাই) তাল্লিনে টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল ফিনল্যান্ড ও এস্তোনিয়া। ওই ম্যাচে ১৭তম ওভারে বল করতে এসে আগুন ঝরান মহেশ তাম্বে। তৃতীয় বলে ফিরিয়ে দেন টি টোয়েন্টিতে দ্রুততম শতরানকারী সাহিল চৌহানকে। পরের বলে অর্থা‍ৎ চতুর্থ বলে  ফেরান মোহাম্মদ উসমানকে। ষষ্ঠ বলে ফেরান ওপেনার স্টেফান গুচকে। প্রথম ওভারে বল করতে এসে তিন উইকেট ঝুলিতে পোরেন। তখনও অপেক্ষার বাকি ছিল। ১৯তম ওভারে অর্থা‍ৎ নিজের দ্বিতীয় ওভারে ফের আগুন ঝরান মহেশ। প্রথম বলে ফিরিয়ে দেন  রূপম বড়ুয়াকে ও দ্বিতীয় বলে প্রণয় ঘিওয়ালাকে। সেই সঙ্গে হ্যাটট্রিকও পূর্ণ করেন। মাত্র আট বলে পাঁচ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েন ৪০ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভুত পেসার। এর আগে টি টোয়েন্টিতে দ্রুততম পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড ছিল বাহরাইনের জুনায়েদ আজিজের। ২০২২ সালে জার্মানির বিপক্ষে প্রথম ১০ বলে ৫ উইকেট নিয়েছিলেন। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত ৫ উইকেট নেওয়ার রেকর্ড আফগানিস্তানের রশিদ খানের।  ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১১ বলে ৫ উইকেট ঝুলিতে পুরেছিলেন।

এস্তোনিয়ার বিপক্ষে দ্রুততম পাঁচ উইকেট নিয়ে রেকর্ড গড়া মহেশ তাম্বে ম্যাচে মোট দুই ওভার বল করে ১৯ রান দিয়েছেন।  তাঁর ওই আগুনে বোলিংয়ে ১৪১ রানেই গুটিয়ে যায় এস্তোনিয়া। ২০২১ সালে সুইডেনের বিপক্ষে ম্যাচ দিয়ে টি টোয়েন্টিতে অভিষেক ঘটে তাম্বের।  এখন পর্যন্ত ২৮ ম্যাচে ২৮ উইকেট নেওয়া এই পেসারের গড় ২২.২৫। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই অবশ্য তাঁর প্রথম ৫ উইকেট।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল