উরুগুয়েকে উড়িয়ে কোপার ফাইনালে ব্রাজিল, টানা পঞ্চমবার শিরোপা জয় থেকে এক ধাপ দূরে

Share:

নিজস্ব প্রতিনিধি: ছেলেদের ফুটবলে সময়টা মোটেও ভাল যাচ্ছে না পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। একের পর এক প্রতিযোগিতায় ব্যর্থতাই সঙ্গী হয়ে দাঁড়িয়েছে নেইমার জুনিয়রদের। সেখানে উল্টোচিত্র মেয়েদের ক্ষেত্রে। কোপা আমেরিকা কাপে উরুগুয়েকে ৫-১ গোলে দুরমুশ করে পঞ্চমবার ফাইনালে পৌঁছল ব্রাজিলের মেয়েরা। শিরোপা জয় থেকে এক ধাপ দূরে। আগের চার বার টানা ফাইনালে উঠে শিরোপা জয়ের নজির রয়েছে ব্রাজিলের মেয়েদের। এবার কলম্বিয়াকে হারিয়ে কি পাঁচে পাঁচ করার অনন্য নজির গড়তে পারবে?

ইকুয়েডরের রাজধানী কুইটোতে সেমিফাইনালে উরুগুয়েকে পাত্তাই দেয়নি ব্রাজিল। একের পর এক আক্রমণের ঝড় তুলে উরুগুয়েকে নিয়ে ছেলেখেলা করে প্রথমার্ধের ২৭ মিনিটের মধ্যেই আদায় করে নেয় ৩ গোল। এর পরেই খেলার গতি খানিকটা শ্লথ করে দেয় সাম্বার দেশের মেয়েরা। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল। বিরতির পর শুরুতে আত্মঘাতী গোলে উরুগুয়ে ব্যবধান কমালেও শেষ রক্ষা হয়নি। এরপর ব্রাজিল আদায় করে নেয় আরও দুই গোল। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন আমান্দা গুতিয়েরেস। একটি করে গোল করেছেন গিও গারবেলিনি, মার্তা ও দুদিনিয়া। শেষ পর্যন্ত ৫-১ গোলে জিতে মাঠ ছাড়ে ব্রাজিলের মেয়েরা।

এই জয়ের ফলে কোপার ফাইনাল নিশ্চিতের পাশাপাশি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অংশ নিতে যাওয়া ১৬ ফুটবল দলের মধ্যেও জায়গা করে নিল হলুদ-সবুজ জার্সিধারীরা। আগামী শনিবার শিরোপা জয়ের লড়াইয়ে ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। তিন বছর আগে ২০২২ সালেও ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। ওই ম্যাচ ১-০ গোলে জিতেছিল ব্রাজিলের মেয়েরা।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল