WCL 2025: সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার শিখর ধাওয়ানদের

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস (ডব্লিউসিএল)- এর সেমিফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানাল ভারতীয় চ্যাম্পিয়নরা। এই ম্যাচটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (ডব্লিউসিএল)- এর সেমিফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানাল ভারতীয় চ্যাম্পিয়ন্সরা। এই ম্যাচটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় দল, পাকিস্তানের বিরুদ্ধে কোনও ধরণের ম্যাচ খেলবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। এর আগেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল ভারতীয় লেজেন্ডরা। এমনকী ম্যাচের আগেই হরভজন সিংহ, শিখর ধাওয়ান, যুবরাজ সিংহ-এর মতো একাধিক কিংবদন্তি খেলোয়াড়রা WCL থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিল। এবং এ নিয়ে আয়োজকদের নিয়ে অনেক বিতর্ক উঠেছিল। যার ফলে WCL আয়োজকরা ভারত-পাকিস্তানের ম্যাচ বাতিল করে ভারতীয়দের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিল। আসলে পহেলগাঁও সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ ভারতীয়কে হত্যা করার প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্কে ছিন্ন করেছে ভারত।

এরপর ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তানেল ৯ জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী। যার ফলে ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব চরমে উঠেছে দুই দেশের। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তানের বিপক্ষে খেলতে নারাজ ভারত। WCL এর এমন সিদ্ধান্তে অনেকেই প্রতিবাদ জানিয়েছে। এবার সেমিফাইনালেও সন্ত্রাস দেশ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানাল ভারত। মঙ্গলবার মাত্র ১৩.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নদের হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সরা। কিন্তু তারা পাকিস্তানের বিপক্ষে সেমি ফাইনাল খেলতে রাজি নয়। এর আগেও গ্রুপ পর্বের ভারত-পাকিস্তান ম্যাচটি বাতিল করা হয়েছিল। কারণ খেলোয়াড়রা এবং টুর্নামেন্টের একটি প্রধান স্পনসর প্রতিবাদ করেছিলেন। খবর অনুযায়ী, টুর্নামেন্টের একটি স্পনসর EaseMyTrip সংস্থাও সেমিফাইনাল ম্যাচ থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। ভারতের জনগণের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে এই ম্যাচ থেকে সংস্থাটি তার নাম প্রত্যাহার করে নিয়েছে। এই প্রসঙ্গে সংস্থার সিইও বলেছেন, “সন্ত্রাসবাদ এবং ক্রিকেট একসাথে চলতে পারে না।”

অন্যদিকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না, শিখর ধাওয়ানরাও বলেছেন যে, তারা পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন না। এই টুর্নামেন্টে ভারতের শুরুটা ভাল হয়নি। প্রথম তিনটি ম্যাচে তাদের পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের কাছে তারা হেরেছে। পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল করা হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ের পরই ভারত সেমিফাইনালে পৌঁছেছে। তবে পাকিস্তানের বিপক্ষে তারা খেলবে না। শিখর ধাওয়ান এবং হরভজন সিং ছিলেন এই বয়কট শুরু করা মূল খেলোয়াড়। ধাওয়ান সোশ্যাল মিডিয়ায় একটি পুরানো ইমেল শেয়ার করে জানিয়েছিলেন যে, যেখানে তিনি আগেই WCL আয়োজকদের জানিয়ে দিয়েছেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার কারণে, তিনি পাকিস্তানের বিরুদ্ধে কোনও ম্যাচ খেলবেন না।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল