মোদিকে রামধাক্কা ট্রাম্পের! ভারতীয় পণ্যে ২৫% শুল্ক চাপালেন মার্কিন প্রেসিডেন্ট

ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়ে দিল আমেরিকা। বুধবার (৩০ জুলাই) বিকেলে শুল্কহার ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আশঙ্কাই সত্যি হল! আভাস আগেই মিলেছিল, হলও তা-ই। ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়ে দিল আমেরিকা। বুধবার (৩০ জুলাই) বিকেলে শুল্কহার ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানেই ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে, আগামী ১ অগস্ট থেকে ভারতের উপর চাপানো এই শুল্কহার কার্যকর হবে। তবে কী কারণে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প, সেটাও স্পষ্ট করেছেন তিনি। তবে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপাতে জোর ধাক্কা খেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসলে রাশিয়া এবং চিনের সঙ্গে দিল্লির সম্পর্ক নিয়ে রুষ্ট ডোনাল্ড ট্রাম্প তা স্পষ্ট।

ভারতীয় সময় অনুসারে, আজ বিকেল ৫:৩৯ মিনিট নাগাদ নিজের অফিসিয়াল সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ এর পাতায় ভারতের উপর শুল্ক চাপানোর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ভারতকে বন্ধুরাষ্ট্র বলেও ব্যাখ্যা দিয়েছেন তিনি। আসলে চিন ও রাশিয়ার সঙ্গে ‘মধুর’ সম্পর্ক নিয়ে আপত্তি ট্রাম্পের। পাশাপাশি ট্রাম্পের দাবি, ভারতীয় বাজারেও মার্কিন পণ্যের উপর চড়া শুল্ক চাপানো রয়েছে। সেই কারণে আমেরিকা বাজারেও ভারতীয় পণ্য আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক নেওয়া হবে। পাশাপাশি ভারতের উপর একটি জরিমানাও চাপানোর কথা বলেছেন ট্রাম্প। তবে সেটা কী বিষয়ে, সেটি উল্লেখ করেননি ট্রাম্প। ওই শুল্কের পাশাপাশি ভারতের উপর একটি জরিমানা চাপানো হবে বলেও জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট।

তিনি পোস্টে শুধু এটাই উল্লেখ করেছেন যে, “মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু হলেও, বছরের পর বছর ধরে তাদের সঙ্গে আমাদের ব্যবসা খুব কম হয়েছে তুলনা মুলকভাবে। কারণ ওরা আমাদের থেকে অনেক বেশি শুল্ক নেয়। আর বিশ্বের সেই সমস্ত দেশগুলির তালিকায় পড়ে, যেগুলো আমাদের থেকে বেশি হারে শুল্ক নেয়। ওদের সঙ্গে ব্যবসায় অনেক বিরক্তিকর বাধা রয়েছে, আর্থিক কোনও সম্পর্ক নেই। এ ছাড়া, ওরা সব সময় নিজেদের সামরিক সরঞ্জাম রাশিয়া থেকে কেনে। চিনের থেকেও কেনে। এই পরিস্থিতিতে যখন সকলে চাইছে রাশিয়া ইউক্রেনে হত্যালীলা বন্ধ হোক, তখন ভারতের এ সব কাজ আমাদের ভাল লাগছে না। তাই ভারত ২৫ শতাংশ শুল্ক দেবে এবং উল্লেখিত বিষয়গুলির জন্য একটি জরিমানাও নেওয়া হবে ১ অগস্ট থেকে।” অন্যদিকে দর কষাকষিতে নিমরাজি দেশগুলি থেকে ১৫-২০% শুল্ক নেবে বলে জানিয়ে দিলেন ট্রাম্প সরকার।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল