ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন যুদ্ধবিমান, ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন পাইলট

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দুর্ঘটনাগ্রস্ত হয়ে ভেঙে পড়ল যুদ্ধবিমান। বুধবার নৌবাহিনীর একটি F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই যুদ্ধবিমানটি নাভাল এয়ার স্টেশন লেমুরে বিধ্বস্ত হয়েছে বলে মার্কিন নৌবাহিনী জানিয়েছে। বুধবার ভোর সাড়ে চারটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে দুর্ঘটনার সময় পাইলট সময়মতো প্যারাসুট নিয়ে বেরিয়ে এসে নিজের প্রাণ বাঁচান। বর্তমানে তিনি নিরাপদ। এই ঘটনায় কেউ আহত হননি। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে এই বিমানটি ফাইটার স্কোয়াড্রন VF-125 রাফ রেইডার্সের অংশ ছিল। এই ইউনিটটি একটি ফ্লিট রিপ্লেসমেন্ট স্কোয়াড্রন হিসেবে কাজ করে, যার প্রধান কাজ হল পাইলট এবং বিমান ক্রুদের প্রশিক্ষণ দেওয়া।  সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই দুর্ঘটনার ভিডিও। চারদিকে ধোঁয়ার কুণ্ডলী পাকাতে দেখা যাচ্ছে। এই দুর্ঘটনার ফলে নৌঘাঁটির কার্যক্রমে কী প্রভাব পড়েছে তা এখনও স্পষ্ট নয়।

বিমানটি বিধ্বস্ত হতে পারে বুঝে নিজ্জের উপস্থিত বুদ্ধি কাজে লাগান পাইলট। চোখের সামনে সাক্ষাৎ মৃত্যুকে দাঁড়িয়ে থাকতে দেখে সাধারণত বুদ্ধি বিবেচনা হারিয়ে ফেলেন অনেক অভিজ্ঞ পাইলটও।  F-35 এর পাইলট কিন্তু তা হারাননি। তিনি শেষ মুহূর্তে কোনও মতে বিমান থেকে বেরিয়ে আসেন। বেরোনোর সময় পাইলট শরণাপন্ন হন প্যারাসুটের। ওই বিমানে তিনি একাই ছিলেন, তাই হতাহতের কোনও খবর মেলেনি। এদিকে বিমান বিধ্বস্ত হয়েছে খবর পেতেই জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তারা গিয়ে পাইলটকেও উদ্ধার করেন। কী ভাবে যে যুদ্ধবিমানটি ভেঙে পড়ল, সে সম্পর্কিত তথ্য এখনও অজানা। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল