দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্ত্রী শিমুকে খুনের কথা স্বীকার করলেন স্বামী নোবেল

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অভিনেত্রী রাইমা ইসলাম শিমুকে খুনের কথা স্বীকার করেছেন তাঁর স্বামী শাখাওয়াত আলি নোবেল। দাম্পত্য কলহের জেরেই স্ত্রীকে খুন করেছেন বলে পুলিশি জেরায় জানিয়েছেন নোবেল। শুধু তাই নয়, গাড়ির চালকের সহযোগিতাতেই স্ত্রীর নিথর দেহ অন্যত্র নিয়ে গিয়ে ফেলে দেওয়ার কথা জানিয়েছেন ‘খুনি’ স্বামী।

১৯৯৮ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘বর্তমান’ ছবির মাধ্যমেই অভিনয় জগতে পা রাখেন শিমু। দেশের নামী-দামী অনেক পরিচালকের ছবিতে অভিনয় করেছেন। চল‌চ্চি‌ত্রের পাশাপা‌শি ক‌য়েক‌টি টি‌ভি নাটকে অভিনয় ও প্রযোজনায় ক‌রে‌ছেন শিমু। তিনি বাংলা‌দেশ চল‌চ্চিত্র শিল্পী সমিতির সহ‌যোগী সদস্য ছি‌লেন। স্বামী ও দুই সন্তানকে নিয়ে রাজধানীর কলাবাগানে থাকতেন অভিনেত্রী রাইমা ইসলাম শিমু। রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। তার পরে কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরেও ফেরেননি। এমনকী তাঁর মোবাইল ফোনও বন্ধ ছিল। ওই দিন রাতেই কলাবাগান থানায় সাধারণ ডায়েরি করা হয়। সোমবার কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুরের রাস্তার পাশ থেকে শিমুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন রাতে বোনের হত্যার পিছনে ভগ্নিপতি শাখাওয়াত আলি নোবেলের হাত রয়েছে বলে সাংবাদিক সম্মেলনে দাবি করেন নিহত অভিনেত্রীর ভাই শহিদুল ইসলাম খোকন। তিনি অভিযোগ করেন ‘মাদকাসক্ত নোবেল প্রতিদিনই শিমুকে মারধর করতেন।‘

হাসপাতাল চত্বর থেকেই রাতে শিমুর স্বামী নোবেল ও গাড়ির চালক ফারহাদকে গ্রেফতার করে র‍্যাবের সদস্যরা। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয় মৃতদেহ সরানোর কাজে ব্যবহার করা নোবেলের গাড়ি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব গোয়েন্দাদের বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দেন গাড়ির চালক। ওই তথ্য নিয়ে শিমুর স্বামীকে জেরা করা হয়। আর তাতেই ভেঙে পড়ে স্ত্রীকে খুনের কথা স্বীকার করেন নোবেল।  

Published by:

Share Link:

More Releted News:

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ