১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারত সহ একাধিক দেশের ওপর শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপে সিঁদুরে মেঘ দেখছে সব দেশই। শুল্ক আরোপ থেকে বাদ পড়েনি বাংলাদেশও। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশ দেন। সেখানেই এই ঘোষণা করেন। এর আগে বাংলাদেশকে এক চিঠি মারফত মার্কিন প্রশাসন জানিয়েছিল তাদের ৩৫ শতাংশ শুল্ক দিতে হবে। পরে শুল্ক ১৫ শতাংশ কমিয়ে নতুন হারে ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার ট্রাম্পের ওই নির্বাহী আদেশ হোয়াইট হাউজের পক্ষ থেকে নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেই আদেশে বাংলাদেশের সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন দেশের উপর মার্কিন যুক্তরাষ্ট্র শুল্কের হারের কথা লিখিত হয়েছে। এর মধ্যে রয়েছে পাকিস্তানের ওপর ১৯ শতাংশ, আফগানিস্তানের ওপর ১৫ শতাংশ, ভারতের ওপর ২৫ শতাংশ, ব্রাজিলের ওপর ১০ শতাংশ, ইন্দোনেশিয়ার ওপর ১৯ শতাংশ, মালয়েশিয়ার ওপর ১৯ শতাংশ, মায়ানমারের ওপর ৪০ শতাংশ, ফিলিপাইনের ওপর ১৯ শতাংশ, শ্রীলঙ্কার ওপর ২০ শতাংশ ও ভিয়েতনামের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।

এর আগে গত ২ এপ্রিল বাণিজ্য ঘাটতির দোহাই দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের ওপর প্রচুর হারে শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সময় বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর ৯ এপ্রিল বিভিন্ন দেশের ওপর ওই শুল্ক তিন মাসের জন্য স্থগিত করা হয়। বিভিন্ন দেশের সঙ্গে এই নিয়ে ট্রাম্পের আলচনাও হয়।

গত ৮ জুলাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকে চিঠি দিয়ে ট্রাম্প জানান, বাংলাদেশের শুল্ক আর ৩৭ শতাংশ নয়, বরং ২ শতাংশ কমিয়ে ৩৫ শতাংশ করা হয়েছে। শুল্কের হার কমাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির জন্য ৩১ জুলাই পর্যন্ত বিভিন্ন দেশকে সময় দেওয়া হয়। শুক্রবার (১ আগস্ট) থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা। সে হিসাবে আজ থেকে বাংলাদেশকে বর্তমানের গড় ১৫ শতাংশ ও নতুন পাল্টা শুল্ক ২০ শতাংশ, অর্থাৎ মোট ৩৫ শতাংশ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রফতানি করতে হবে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল