মেসির জীবনে বড়সড় বিপদ, সঙ্কটে আর্জেন্টাইন তারকা

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই আগে মেজর লিগ সকারে (এমএলএস) এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন লিওনেল মেসি। তাঁর ম্যাচ নিষিদ্ধ হওয়া নিয়ে চারদিকে হই চই। অল স্টার ম্যাচে খেলতে চাননি মেসি। তাই তাঁকে পড়তে হয়েছে নিষেধাজ্ঞার মুখে। জানা গিয়েছে মেজর লিগ সকারের সিদ্ধান্তে খুশি নন মেসি। এই নিয়ে নানাবিধ জলঘোলা চলছেই। এর মধ্যেই দেখা দিল আর এক সমস্যা। বলা ভাল আরও একটি দুঃসংবাদ পেলেন আর্জেন্টাইন কিংবদন্তি। এবার মেসি নিজে নন, নিষিদ্ধ হয়েছেন তাঁর দেহরক্ষী। মেসির দেহরক্ষী ইয়াসিন চুয়েকোর লিগস কাপে নিষিদ্ধ হয়েছে।

আগে লিগস কাপের শৃঙ্খলা কমিটি জানিয়েছিল, ইন্টার মিয়ামির ক্লাব প্রতিনিধি দলের এক সদস্যকে বুধবার রাতে আটলাসের বিপক্ষে ম্যাচের পর ঘটে যাওয়া একটি ঘটনার কারণে টুর্নামেন্টের বাকি অংশে সব ধরনের টেকনিক্যাল এরিয়ায় প্রবেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে। পরে জানা যায় সেই নিষিদ্ধ হওয়া ব্যক্তি মেসির দেহরক্ষী। কিন্তু কেন নিষিদ্ধ হতে হল ইয়েসিন চুয়েকোরকে? জানা গিয়েছে গত ৩০ জুলাই ইন্টার মিয়ামি বনাম ক্লাব আটলাসের ম্যাচ ছিল। সেই ম্যাচের পর পরিচয়পত্র ছাড়া নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে নিয়মবর্হিভূত আচরণ করে ফেলেছেন মেসির দেহরক্ষী। সেই জন্যই এই শাস্তি।

এই ঘটনায় শৃঙ্খলা কমিটি ইয়েসিন চুয়েকোরকে লিগস কাপ ২০২৫-এর বাকি অংশজুড়ে সব ধরনের টেকনিক্যাল এরিয়া থেকে নিষিদ্ধ করেছে। পাশাপাশি ইন্টার মিয়ামির ওপর অর্থদণ্ডও আরোপ করেছে। কী পরিমাণ ওর্থ জরিমানা হিসাবে দিতে হবে তাদের তা অবশ্য জানা যায়নি এখনও। আসলে মিয়ামি ও অ্যাটলাসের ম্যাচের পর খেলোয়াড়দের মধ্যে ঝগড়া লাগে। সেই ঝগড়া থামাতেই ইয়েসিন মাঠে প্রবেশ করেছিলেন। কিন্তু ম্যাচের পর অ্যাটলাসের খেলোয়াড়রা মাঠে তাঁর প্রবেশ নিয়ে প্রশ্ন তোলেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল