‘রক্তের চেয়ে টাকা বেশি গুরুত্বপূর্ণ’, ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে সরকারকে নিশানা শিবসেনা সাংসদের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করেছে। পাকিস্তানি নাগরিকদের দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছে অনেক আগেই, কূটনীতিকদের সংখ্যা হ্রাস করা হয়েছে, এবং ছয় দশকের পুরনো সিন্ধু জল চুক্তিও স্থগিত করা হয়েছে। কিন্তু দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে, ভারত ও পাকিস্তানের ক্রিকেট দল এশিয়া কাপে একে অপরের মুখোমুখি হবে। ভারত বলেছে ক্রিকেটের ময়দানেও লড়াই না করে তারা পাকিস্তানকে জিততে দেবে না। যাই হোক ময়দানে নামার আগেই পাকিস্তান ও ভারতের খেলা নিয়ে শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদী কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন।

আসন্ন এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচের অনুমতি দেওয়ার জন্য রবিবার প্রিয়াঙ্কা চতুর্বেদী সরকার এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন যে ভারতীয় সেনা এবং সাধারণ মানুষের রক্তের চেয়ে অর্থনৈতিক স্বার্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তিনি এই বিষয়টিকে ‘ব্লাড মানি’ বলে অভিহিত করেছেন। পহেলগাঁও সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে, উদ্ধব গোষ্ঠীর একজন সাংসদ চতুর্বেদী বলেন, ‘যখন আমাদের সহ-ভারতীয় এবং আমাদের উর্দিধারী সৈন্যদের রক্তের চেয়ে অর্থের মূল্য বেশি হয় তখন এমন সিদ্ধান্ত নেওয়া হয়। অপারেশন সিঁদুর নিয়ে গর্ব করার জন্য কেন্দ্রীয় সরকারের লজ্জা লাগা উচিত। আর প্রিয় বিসিসিআই, আপনারা রক্তের ব্বিনিময়ে অর্থ উপার্জন করতে চাইছেন। এটি ব্লাড মানি।”

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) আনুষ্ঠানিকভাবে দুবাই এবং আবু ধাবিতে এশিয়া কাপের সময়সূচী এবং ভেন্যু ঘোষণা করার পর প্রিয়াঙ্কা চতুর্বেদীর পক্ষ থেকে এই বিবৃতি এসেছে। আক্রমণ শানিয়ে প্রিয়ঙ্কা চতুর্বেদী ভারত-পাকিস্তান ম্যাচকে ‘ব্লকবাস্টার ম্যাচ’ হিসেবে বর্ণনা করা হয়েছে। কাউন্সিল জানিয়েছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ১৪ সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে। সুপার ফোর এবং ফাইনালের সময় পুনরায় ম্যাচগুলি অনুষ্ঠিত হতে পারে।

৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে চলা ২০২৫ সালের এশিয়া কাপের জন্য ভারত ও পাকিস্তানকে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের সঙ্গে একই গ্রুপে রাখা হয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা এই টুর্নামেন্টে সব দলই তিনবার একে অপরের মুখোমুখি হবে। জুলাইয়ের শুরুতে, উদ্ধব গোষ্ঠীর সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী পাকিস্তানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস (ডব্লিউসিএল) টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে খেলার অনুমতি দেওয়ায় বিসিসিআইয়ের সমালোচনা করেছিলেন। পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে সরকারকে ‘কোনও আলোচনা না করার’ অবস্থানের কথা মনে করিয়ে দিয়েছিলেন তিনি।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল