WBMDTCL নামে জাল চিঠি দিয়ে টাকা আদায়ের প্রতারণায় গ্রেফতার প্রতারক

Share:

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: বিধাননগর সাইবার ক্রাইম থানার হাতে গ্রেফতার এক প্রতারক।জাল নথি ও ব্যাংক একাউন্ট খুলে প্রতারণার অভিযোগ। WBMDTCL এর তরফ থেকে অভিযোগ করা হলে সেই অভিযোগের ভিত্তিতে তিলজলা(Tilljala) থেকে গ্রেফতার প্রতারক আজহার সিদ্দিক। রবিবার তাকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়।

পুলিশ সূত্রে খবর, ২৯/০৭/২০২৫ তারিখে, WBMDTCL (পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ) এর জেনারেল ম্যানেজার/প্রশাসন অভিযোগ করেন যে WBMDTCL এর নামে জাল চিঠি প্রচার করা হচ্ছে। এই জালিয়াতি চিঠিগুলিতে ইজারাদারদের বালির মজুদ নিয়মিত করার জন্য জরিমানা হিসাবে মোটা অঙ্কের টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। একটি ঘটনায়, একজন ইজারাদারকে WBMDTCL এর অফিসিয়াল অ্যাকাউন্টের অনুরূপ একটি জাল ব্যাংক অ্যাকাউন্টে ৩.০১ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

এই অভিযোগ পাওয়ার পর বিধান নগর সাইবার ক্রাইম থানার(Cyber Crime P.S.) পুলিশ তদন্তে নেমে আজহার সিদ্দিক (৩৪), তিলজোলা থেকে গ্রেফতার করে। অভিযুক্তের কাছ থেকে একটি মোবাইল ফোন, প্যান কার্ড, আধার কার্ড, FCWBMDTCL IBMPS এর নামে একটি রাবার স্ট্যাম্প এবং অন্যান্য বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। এই চক্রের আর কারা যুক্ত আছে তাদের সন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে। কতদিন থেকে এই চক্র সক্রিয় ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।ধৃত ব্যক্তিকে হেফাজতে নিয়ে কিভাবে ওই সরকারি সংস্থার জাল লেটার প্যাড তৈরি হল এবং কোথায় কোথায় সেই ধরনের জাল চিঠি ছড়িয়েছে তা খতিয়ে দেখবে পুলিশ।

বউয়ের সঙ্গে চরম বিরোধ, রাশি মিলিয়ে জেনে নিন, আজকে প্রেমের জীবন কার কেমন যাবে?

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?