কানাডায় খালিস্তানি দূতাবাস খুলল নিজ্জরের সমর্থকরা, ফের সঙ্ঘাতে দিল্লি-অটোয়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির শাসনামলে কানাডায় খালিস্তানি জঙ্গিদের কার্যকলাপ অব্যাহত রয়েছে। খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জরের সমর্থকরা সারেতে একটি ‘দূতাবাস’ স্থাপন করেছে বলে খবর। খালিস্তানের সমর্থকরা এর নাম দিয়েছে ‘Republic of Khalistan’।

এই ‘দূতাবাস’টি গুরুনানক শিখ গুরুদুয়ারার কমিউনিটি সেন্টারের একটি অংশে নির্মিত হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলি এই নবগঠিত ভবনের উপর কড়া নজর রাখছে কারণ এই পদক্ষেপটি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন শিখ ফর জাস্টিস (SFJ) কর্তৃক ঘোষিত শিখ গণভোটের আগেই সামনে এসেছে। এই প্রতীকী ‘দূতাবাস’ নিষিদ্ধ সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জরকে প্রকাশ্যে সমর্থন করছে বলে জানা গিয়েছে। খালিস্তান আন্দোলনের সঙ্গে সম্পর্কিত এই ঘটনাবলী স্থানীয় এবং জাতীয় নিরাপত্তা সংস্থাগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এর আগে, প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর শাসনামলে, খালিস্তানিরা কানাডায় ভারতবিরোধী কার্যকলাপ চালাচ্ছিল। এর মধ্যে ছিল বিতর্কিত কুচকাওয়াজ, মন্দিরে আক্রমণ, ভারতীয় পতাকার অবমাননার মতো স্পর্শকাতর বিষয়। খালিস্তানি দূতাবাসের বেশ কিছু ছবি সামনে এসেছে। সেগুলিতে দেখা যাচ্ছে যে খালিস্তানিরা গুরুদ্বারার প্রবেশপথের ঠিক পাশে ‘রিপাবলিক অফ খালিস্তান’ লেখা একটি বোর্ড লাগিয়েছে।

শিখস ফর জাস্টিস নামে সংগঠনকে নিষিদ্ধ করেছে ভারত সরকার। ২০২৪ সালে কেন্দ্রীয় সরকার এই সংগঠনের উপর নিষেধাজ্ঞা ৫ বছরের জন্য বাড়িয়ে দিয়েছিল। শিখস ফর জাস্টিস ভারতের অভ্যন্তরে একটি পৃথক দেশ চায়। এর সদস্যদের হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িয়ে থাকায় বিশ্বাসী। সংগঠনটি ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। শিখস ফর জাস্টিস গুরপতবন্ত সিং পান্নু দ্বারা পরিচালিত হয়। পান্নু দীর্ঘদিন ধরে ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করা এবং ভারতে সহিংস কীর্তিকলাপ ঘটানোর হুমকি দিয়েই চলেছে।

উল্লেখ্য, খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জরকে ২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সারে শহরে হত্যা করা হয়েছিল। ৪৫ বছর বয়সী বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জর কানাডায় শিখস ফর জাস্টিসের প্রধান ছিলেন। ২ বছর আগে ১৮ জুন হরদীপ সিং নিজ্জর গুরু নানক শিখ গুরুদুয়ারার পার্কিং লটে তার পিকআপ ট্রাক থেকে নামছিলেন। ঠিক তখনই দুজন মুখোশ পরা ব্যক্তি এসে হরদীপের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত নিজ্জর ঘটনাস্থলেই মারা যান। এই বিষয়টি নিয়ে ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

এই মামলায় কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারত সরকারকে হত্যার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছিলেন। ট্রুডোর এই অভিযোগ ভারত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছিল। এখনও পর্যন্ত এই মামলায় কোনও ভারতীয় সরকারি সংস্থার জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। পরে ২০২৪ সালের মে মাসে কানাডা পুলিশ খুন এবং ষড়যন্ত্রের অভিযোগে তিন ভারতীয় নাগরিক করণ ব্রার, কমলপ্রীত সিং এবং করণপ্রীত সিংকে গ্রেফতার করে। মামলার শুনানি এখনও চলছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল