গালওয়ান সংঘর্ষের পর প্রথমবার চিনে যাচ্ছেন মোদি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গালওয়ানে ভারতীয় সেনার সঙ্গে লাল ফৌজের সংঘর্ষ ঘিরে দিল্লি ও বেজিংয়ের মধ্যে যে বরফশীতল সম্পর্ক তৈরি হয়েছিল তা ক্রমশ গলছে। দুই দেশের মধ্যে সীমান্তে সেনা সংঘর্ষের পর প্রথমবার চিনের মাটিতে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৩১ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর চিনে বসতে চলেছে সাংহাই সহযোগিতা অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলন। ওই সম্মেলনে যোগ দেবেন তিনি। কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, প্রধানমন্ত্রী মোদির চিন সফর যথেষ্টই অর্থবহ। শুল্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দিল্লির সঙ্ঘাতের পারদ ক্রমশই চড়ছে। ওয়াশিংটনকে কোণঠাসা করতে রাশিয়া চাইছে ভারত ও চিনকে নিয়ে বিশেষ জোট গড়তে। এসসিও সম্মেলন ওই জোট গড়ার সলতে পাকানোর ক্ষেত্রে কাজ করতে পারে।

বুধবার (৬ অগস্ট) বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘আগামী ৩০ অগস্ট একদিনের জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে ইন্দো-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। ওই সম্মেলনে থাকবেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। জাপান থেকে সোজা চিনে পৌঁছবেন মোদি। দেশটির তিয়ানজিনে বসছে সাংহাই সহযোগিতা অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলন।’ ওই সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংও উপস্থিত থাকবেন। দুই নেতার সঙ্গে একান্তে বৈঠক করতে পারেন মোদি।

২০১৯ সালে শেষ বার চিনের মাটিতে পা রেখেছিলেন মোদি। এর পর ২০২০ সালে গালওয়ান সীমান্তে সংঘর্ষে জড়ায় ভারতীয় সেনা ও লাল ফৌজ। ওই সংঘর্ষে দুই দেশের বেশ কয়েকজন সেনা সদস্য প্রাণ হারান। দিল্লির সঙ্গে বেজিংয়ের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। তবে সামরিক ও কূটনৈতিক পর্যায়ে কথা বলে দুই দেশই সীমান্ত উত্তেজনা অনেকটা প্রশমিত করতে সক্ষম হয়। চিনের বিদেশ মন্ত্রীর সঙ্গে জাতীয় নিরাপত্তা অজিত ডোভাল ও বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকও করেন।

গরমে অতিথি আপ্যায়নের পারফেক্ট ডেজার্ট, বাড়িতে বানান ভিন্ন স্বাদের তালশাঁসের পায়েস

সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম-গোবর ছুড়ল জনতা, আদালতের বাইরেও উত্তেজনা

অলিভ অয়েল নাকি সর্ষের তেল? কোন তেল স্বাস্থ্যের জন্য উপকারী?

নিরাশ করলেন বৈভব, ১৪ রান করে ফিরলেন সাজঘরে

‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী

মাটিতে পড়ে মহিলার আধপোড়া দেহ, পুলিশ কর্তা বললেন, ‘গরম লাগছে, তাড়াতাড়ি করুন’

বেবি বাম্প নিয়েই বান্দ্রায় নতুন বাড়ি দেখাশোনায় ব্যস্ত দীপিকা, গৃহপ্রবেশের প্রস্তুতি?

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?