ট্যাংরায় দে পরিবারের হত্যাকাণ্ডে চার্জ গঠন করল শিয়ালদহ আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্যাংরায় দে পরিবারের হত্যাকাণ্ডের ঘটনায় চার্জ গঠন করল শিয়ালদহ আদালত। বাড়ির দুই বউ ও নাবালিকাকে হত্যা করার ঘটনায় বাড়ির দুই ছেলের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। পরিবারের ৩জনকে খুন করার ঘটনায় বাড়ির দুই ছেলে প্রণয় ও প্রসূণ দে-কে গ্রেফতার করা হয়েছিল। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। ঘটনার প্রায় ৭ মাস পর গঠন করা হয়েছে চার্জ। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৬ সেপ্টেম্বর।

ট্যাংরায় দে পরিবারে ৩ সদস্যের ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, ৩ জনকেই খুন করা হয়েছে। আত্মহত্যা করেননি তাঁরা। এই ঘটনায় বাড়ির বড় ছেলে প্রণয় দে-কে গ্রেফতার করেছে ট্যাংরা থানার পুলিশ। প্রথমে তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল শিয়ালদহ আদালত। জানা গিয়েছে, ১৯ ফেব্রুয়ারি সকালে ট্যাংরার দে পরিবারের ৩ সদস্যের মৃত্যুর ঘটনা গোটা কলকাতাকে নাড়িয়ে দিয়েছিল। ওই একই দিনে বাইপাসের ওপরে দুর্ঘটনায় আহত হয়েছিলেন পরিবারের আরও ৩ সদস্য। তারমধ্যে রয়েছেন বাড়ির বড় ছেলে প্রসূন দে, ছোটো ছেলে প্রণয় দে ও বাড়ি নাবালক দুর্ঘটনায় আহত হয়। এরপরেই বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি ছিলেন তাঁরা। অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেতেই বাড়ির বড় ছেলেকে গ্রেফতার করে পুলিশ।

প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে খুনী ডানহাতি। খুনের প্যাটার্ন দেখে বলা হয়েছে, বাঁদিক থেকে ডানদিকে ছুরি দিয়ে চিঁড়ে দেওয়া হয়েছে। বাড়ির বড়ছেলে প্রণয় দে-র স্ত্রী সুদেষ্ণা দে, ছোটছেলে প্রসূন দে-র স্ত্রী রোমি দে ও তাঁদের মেয়েকে খুন করা হয়। দুই বউয়ের গলা ও হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছিল। নাবালিকাকে খুন করা হয়েছিল খাবারে বিষ মিশিয়ে। নাবালিকার শরীরে আরও আঘাত ছিল। আগেই বাড়ির ছোট ছেলেকে গ্রেফতার করা হয়েছিল। এবার এই মামলায় গঠন হয়েছে চার্জ।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর