বাংলাদেশে সংখ্যালঘুদের উপর তিন হাজারের বেশি হামলার ঘটনা প্রকাশ্যে, তুলনায় ভাল ছেলে পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: সম্প্রতি বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং সংসদে এক ভয়াবহ তথ্য প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন ভারত সরকার ২০২১ সাল থেকে পাকিস্তানে সংখ্যালঘুদের বিরুদ্ধে কমপক্ষে ৩৩৪টি এবং বাংলাদেশে অন্তত ৩,৫৮২টি নির্যাতনের ঘটনার কথা জানতে পেরে প্রতিবাদ জানিয়েছে। রাজ্যসভায় ওঠা এক প্রশ্নের জবাবে বিদেশ প্রতিমন্ত্রী বলেন, সরকার নিয়মিতভাবে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান সহ প্রতিবেশী দেশগুলিতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর সহিংসতা ও নৃশংসতার বিষয়টি নজরে রাখে।

পাকিস্তান সম্পর্কে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেন, “২০২১ সাল থেকে, ভারত সরকার পাকিস্তান সরকারের কাছে সংখ্যালঘু নির্যাতন সম্পর্কিত কমপক্ষে ৩৩৪টি ঘটনার বিষয়ে প্রতিবাদ জানিয়েছে। পাকিস্তানকে ভারত সরকার মনে করিয়ে দিয়েছে সংখ্যালঘু সম্প্রদায় সহ তার সকল নাগরিকদের প্রতি সাংবিধানিক বাধ্যবাধকতা পালন করার কথা। সেই সঙ্গে সাম্প্রদায়িক হিংসা, কুসংস্কার এবং ধর্মীয় অসহিষ্ণুতা বন্ধ করার আহ্বান জানিয়েছে। তাঁর কথায়, “২০২১ সাল থেকে ভারত সরকার পাকিস্তান সরকারের কাছে কমপক্ষে ৩৩৪টি বড় ঘটনা উত্থাপন করেছে। সংখ্যালঘু সম্প্রদায় সহ তার নাগরিকদের প্রতি সেই দেশের সাংবিধানিক বাধ্যবাধকতা পালন এবং সাম্প্রদায়িক হিংসা, চরম কুসংস্কার এবং ধর্মীয় অসহিষ্ণুতা বন্ধ করার আহ্বান জানিয়েছে।”

কীর্তি বর্ধন সিং আরও বলেন, “ভারত জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে পাকিস্তানে সংখ্যালঘুদের অবস্থা এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিও তুলে ধরেছে।” জুলাই মাসে, জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, “জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা আজ পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে চলমান হিংসা ও বৈষম্যের মধ্যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেফতার এবং উপাসনালয় ও সমাধিক্ষেত্রের বিরুদ্ধে আক্রমণ প্রতিরোধে দৃঢ় ব্যবস্থা গ্রহণ করা হোক।”

জাতিসংঘের আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছে, “ধর্ম বা বিশ্বাসের ভিত্তিতে দুর্বল সম্প্রদায়ের বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতার খবরে আমরা হতবাক। পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায় তাদের বিরুদ্ধে শত্রুতা এবং ঘৃণার প্রচারের প্রেক্ষাপটে কয়েক মাস ধরে অবিরাম আক্রমণ, হত্যা এবং অবিরাম হয়রানির সাক্ষী রেখেছে।” তাঁরা স্পষ্ট জানিয়েছে এই সকল আক্রমণ সরকারি সহযোগিতা নিয়েই সংঘটিত হয়।

ভারত না থাকলে বাংলাদেশ নামে কোনও রাষ্ট্র গঠিতই হত না। অথচ সেই দেশে বর্তমানে সংখ্যলঘু হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের ওপর নির্যাতন চরমে এসে ঠেকেছে। বাংলাদেশ সম্পর্কে বিদেশ প্রতিমন্ত্রী বলেন, “২০২১ সাল থেকে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে কমপক্ষে ৩,৫৮২টি হিংসাত্মক ঘটনার রিপোর্ট করা হয়েছে। তাঁর কথায়, “ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা সেরেছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য উদ্বেগ প্রকাশ করেছে। এই ভেবেই বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করা হয়েছে যে সেদেশের সরকার হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে।”

এদিকে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে যে নোবেল বিজয়ী মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার ১৫ বছরের শাসনকে উৎখাত করেছে। কিন্তু হাসিনার সরকারের পতনের এক বছর পরও প্রতিশ্রুত মানবাধিকার সংস্কার এখনও বাস্তবায়িত হয়নি। বাংলাদেশে এখনও নির্বিচারে আটক এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত গ্রেফতার অব্যাহত রয়েছে। যদিও নিরাপত্তা খাতের সংস্কার এখনও স্থগিত রয়েছে। রাজনৈতিক সহিংসতা এখনও অনেক বেশি ভারতের প্রতিবেশী রাষ্ট্রে। জুলাই মাসে একদল উন্মত্ত জনতা রঙপুর জেলায় হিন্দুদের অন্তত ১৪টি বাড়িঘর ভাঙচুর করেছে। পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘুদের উপর আক্রমণ অব্যাহত রয়েছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল