পাগলাটে ট্রাম্পকে সামলানো নিয়ে মোদিকে পরামর্শ দিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে উত্তেজনা চলছে। এই চলমান উত্তেজনার মধ্যেই ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেমন আচরণ করা উচিত, সেই বিষয়ে কিছু পরামর্শ দেবেন। তবে তিনি উল্লেখ করেছেন যে তিনি ব্যক্তিগতভাবে এই কাজটি করতে চান কারণ প্রধানমন্ত্রী মোদি এবং ট্রাম্প উভয়েই তাঁর ‘খুব ভাল’ বন্ধু।

প্রধানমন্ত্রী বলেছেন, “প্রধানমন্ত্রী মোদি এবং ট্রাম্প আমার দুর্দান্ত বন্ধু। আমি মোদিকে ট্রাম্পের সঙ্গে কীরকম ব্যবহার করা উচিত সেই বিষয়ে কিছু পরামর্শ দেব, তবে ব্যক্তিগতভাবে।” ইজরায়েলি নেতা গণমাধ্যমকে আরও বলেন যে তিনি খুব তাড়াতাড়ি ভারত সফর করতে চান। নেতানিয়াহু মার্কিন-ভারত সম্পর্কের ভিত্তিকে ‘অত্যন্ত দৃঢ়’ বলে অভিহিত করেছেন এবং শুল্ক সমস্যা সমাধানের জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। ইজরায়েলের প্রধানমন্ত্রীর কথায়, “দুই দেশের সম্পর্কের ভিত্তি অত্যন্ত দৃঢ়। ভারত ও আমেরিকার স্বার্থে একটি সাধারণ জায়গায় পৌঁছানো এবং শুল্ক সমস্যা সমাধান করা উচিত। এই ধরনের সমাধান ইজরায়েলের জন্যও ভাল হবে। কারণ উভয় দেশই আমাদের বন্ধু।”

চলতি সপ্তাহের শুরুতে, “ট্রাম্প রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখার জন্য ‘জরিমানা’ হিসেবে ভারতীয় রফতানির উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন । ভারতীয় পণ্যের উপর এটি দ্বিগুণ করে ৫০ শতাংশ করা হয়েছে। ব্রাজিল বাদে ট্রাম্প তার নতুন তালিকা অনুসারে সর্বোচ্চ শুল্ক আরোপ করেছেন।” ট্রাম্পের শুল্ক জরিমানার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি জোরালো বার্তা জারি করে বলেছিলেন যে ভারত তার কৃষক এবং মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে কখনও আপোষ করবে না।

ভারতের প্রধানমন্ত্রী সেদিন আরও বলেছিলেন যে তিনি জানেন তাঁকে মূল্য চোকাতে হবে। কিন্তু কৃষকদের স্বার্থে এটি করতে প্রস্তুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেদিন স্পষ্ট বার্তা দিয়ে বলেছিলেন, “কৃষকদের স্বার্থ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত তার কৃষক, পশুপালক এবং মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে কখনও আপোষ করবে না। আমি জানি যে এর জন্য আমাকে ব্যক্তিগতভাবে বিশাল মূল্য দিতে হবে, তবে আমি তার জন্য প্রস্তুত। দেশের কৃষক, জেলে এবং পশুপালকদের স্বার্থে ভারত প্রস্তুত।”

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল