বিশ্বের সর্বকনিষ্ঠ অধিনায়ক, ক্রিকেটে নজির গড়লেন ক্রোয়েশিয়ার নাবালক ভুকুসিচ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বরেকর্ড গড়ল ক্রোয়েশিয়া। বলা ভাল ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েছেন ক্রোয়েশিয়ার জাচ ভুকুসিচ। বৃহস্পতিবার সাইপ্রাসের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। অধিনায়ক হিসাবে মাঠে নেমেই রেকর্ড গড়েছেন ভুকুসিচ। বৃহস্পতিবার নেতৃত্ব দানের সময় তাঁর বয়স ছিল ১৭ বছর ৩১১ দিন।

নাবালক অবস্থায় ক্রিকেট খেলার উদাহরণ কম নেই। বিদেশে যাওয়ার দরকার নেই, ভারতে লিটল মাস্টার শচীন টেন্ডুলকার এর প্রত্যক্ষ প্রমাণ। কিন্তু তিনি নাবালক অবস্থায় অধিনায়ক হিসেবে কখনওই দেশের জন্য খেলেননি। হাল আমলের বৈভবও তো নাবালক, দিব্যি আইপিএল খেলছেন। তাঁর দূর্দান্ত সব বাউন্ডারি তাঁকে ক্রিকেটপ্রেমীদের পছন্দের তালিকায় নিয়ে গিয়েছে। কিন্তু ক্রোয়েশিয়ার জাচ ভুকুসিচ দেশকে অধিনায়কত্ব দিলেন ১৭ বছর ৩৩১ দিন বয়সে। ইতিমধ্যেই ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন। এই কিশোর ক্রিকেটার সাবালক হওয়ার আগেই তার মুকুটে জুড়ে গিয়েছে দেশকে নেতৃত্ব দেওয়ার সম্মান। ক্রিকেট ইতিহাসে তিনিই হলেন বিশ্বের সর্বকনিষ্ঠ অধিনায়ক।

জাচ ভুকুসিচের এই রেকর্ডের ফলে ভেঙে গেল ফ্রান্সের প্রাক্তন অধিনায়ক নোমান আমজাদের নজির। এতদিন পর্যন্ত তিনিই ছিলেন বিশ্বের সর্বকনিষ্ঠ অধিনায়ক। ২০২২ সালের জুলাই মাসে ১৮ বছর ২৪ দিন বয়সে টি-টোয়েন্টি ম্যাচ খেলে প্রথম নজির গড়েছিলেন এই ফরাসি তারকা। সেই ম্যাচে বিপক্ষে ছিল চেচিয়া। আর এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন কার্ল হার্টম্যান। তিনি ১৮ বছর ২৭৬ দিন বয়সে আইস অফ ম্যানকে নেতৃত্ব দিয়েছিলেন। চতুর্থ স্থানে রয়েছেন মঙ্গোলিয়ার লুসানজুনডুই এরডেনবুলগান । তিনি ১৮ বছর ৩২৪ দিন বয়সের নেতৃত্ব দিয়েছিলেন। বিশ্বের সব দেশ টেস্ট ক্রিকেট খেলে না, তবে যারা খেলে সেই সমস্ত টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে সর্বকনিষ্ঠ অধিনায়কের নাম আফগানিস্তানের রশিদ খান। তিনি ১৯ বছর ১৬৫ দিন বয়সে আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন ওয়ান ডে’তে। তাই রশিদ রয়েছে কনিষ্ঠতম অধিনায়কের তালিকার পঞ্চম স্থানে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল