আফগান সীমান্তে ৩৩ জন জঙ্গিকে হত্যার দাবি করল পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ৩৩ জন সন্ত্রাসীকে হত্যার দাবি করল পাকিস্তান। আফগানিস্তান থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বালুচিস্তানে প্রবেশের চেষ্টা করছিল এই ৩৩ জন সন্ত্রাসী। দেখতে পেয়ে পাকিস্তানী নিরাপত্তা বাহিনী তাদের হত্যা করে। শুক্রবার পাক সেনাবাহিনী এক বিবৃতি মারফত এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বালুচিস্থান প্রদেশের ঝোপ জেলায় এক অভিযান পরিচালিত হয়। ‌এমনিতেই বিগত কয়েক বছর ধরে বালোচ বিপ্লবীদের (পাকিস্তানের ভাষায় সন্ত্রাসী) হামলায় অতিষ্ঠ হয়ে উঠেছে পাক সরকার। প্রায়শই পাক সেনাবাহিনীর উর্ধ্বতন কর্তা বা সেনা কর্মীদের ওপর হামলার খবর সামনে আসে। সে’জন্যই চালানো হয় বিভিন্ন অভিযান। তেমনি এক অভিযান চালানো হচ্ছিল বৃহস্পতিবার রাতে। পাক বাহিনী জানিয়েছে তাতেই ৩৩ জন সন্ত্রাসীকে নিকেশ করা হয়েছে।

এছাড়া ওই এলাকায় এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসী লুকিয়ে রয়েছে কিনা তা খুঁজে বের করার চেষ্টা চলছে। সন্ত্রাসী অভিযান সম্পূর্ণ নির্মূল করতে যথাযথ তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। পাক সেনার বিবৃতিতে আরও বলা হয়েছে যে ওই সন্ত্রাসীদের বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যেই গুলি বিনিময় হয়। পরে তল্লাশি অভিযান চালিয়ে অসংখ্য অস্ত্র গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই অভিযানে সেনাবাহিনী সাফল্যের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে বালুচিস্তানের খনিজ সমৃদ্ধ অঞ্চল থেকে অর্থনৈতিক দাবী চাইছে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। তারাই সেনাবাহিনীর উপর হামলা চালাচ্ছে। যদিও পাক সেনাবাহিনী পূর্ণভাবে তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করছেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল