‘তারেকই হবেন প্রধানমন্ত্রী’, ঘোষণা বিএনপির, আগেই জানিয়েছিল ‘এই মুহুর্তে’ অনলাইন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ২০০১ সালের নির্বাচনের কায়দাতেই আগামী নির্বাচনেও খালেদা জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টিকে ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে। আগামী বছর ফেব্রুয়ারির প্রথম দিকেই হবে জাতীয় সংসদ নির্বাচন। আর ওই নির্বাচনে দল জয়ী হওয়ার পরে প্রধানমন্ত্রী পদে বসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব জল্পনার অবসান ঘটিয়ে আজ শনিবার (৯ অগস্ট) এ কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ১৬ জুন ‘এই মুহুর্তে’ অনলাইন আগাম জানিয়ে দিয়েছিল, তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। লন্ডনে তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের সঙ্গে খালেদা পুত্রের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এদিন দুপুরে রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। ওই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় শুধু নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কাণ্ডারি, ভবিষ্যতে আমাদের প্রধানমন্ত্রী এখানে বসে আছেন। তাঁর স্ত্রীও (জুবাইদা রহমান) একজন প্রখ্যাত চিকিৎসক। এখান (ঢাকা) থেকে তিনি গ্র্যাজুয়েশন (স্নাতক) করেছেন…।’

তারেক রহমান যে প্রধানমন্ত্রী হচ্ছেন তা গত ১৬ জুন আগাম জানিয়ে দিয়েছিল ‘এই মুহুর্তে’ অনলাইন। ‘পরবর্তী প্রধানমন্ত্রী তারেক, রাষ্ট্রপতি ইউনূস, লন্ডন বৈঠকে চুক্তি’ শীর্ষক ওই প্রতিবেদন পাঠকদের জন্য ফের উপস্থাপিত করা হলো-

২০০১ সালের নির্বাচনের কায়দাতেই আগামী নির্বাচনেও খালেদা জিয়ার দলকে ক্ষমতায় বসানো হবে। প্রধানমন্ত্রী পদে বসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান। আর ক্ষমতা দখলে সাহায্য করার বিনিময়ে পরবর্তী রাষ্ট্রপতি পদে বসবেন মোল্লা মুহাম্মদ ইউনূস। লন্ডনে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। তারেক ও ইউনূসের বৈঠকে হাজির বিএনপির এক নেতা এ খবর জানিয়েছেন।

ওই নেতার কথা অনুযায়ী, লন্ডনের ডরচেস্টার হোটেলের বৈঠকে তারেককে তিন প্রস্তাব দিয়েছেন ইউনূস। প্রথম প্রস্তাব, আমেরিকা ও জাতিসঙ্ঘকে খুশি করতে রাখাইন আর্মিকে অস্ত্র সরবরাহের জন্য নিরাপদ করিডর গড়ে তোলা ও চট্টগ্রাম বন্দর সৌদি সংস্থার কাছে বিক্রি নিয়ে কোনও আপত্তি জানানো যাবে না। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামানকে হটানোর সিদ্ধান্তকে সমর্থন জানাতে হবে। তৃতীয়ত, বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসার বিনিময়ে পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে তাঁকে সমর্থন জানাতে হবে।

কিভাবে বিএনপিকে ক্ষমতায় ফেরাতে তদারকি সরকার ভূমিকা রাখবে, তা জানতে চেয়েছিলেন খালেদা জিয়ার পুত্র। তখন বৈঠকে হাজির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, ‘২০০১ সালে ত‍ৎকালীন তদারকি সরকার যেভাবে বিএনপিকে ক্ষমতায় ফেরাতে ভূমিকা নিয়েছিল, সেই রণকৌশল নেওয়া হবে। জাতীয় নাগরিক পার্টি (এ্নসিপি) ও জামায়াত ইসলামীর নেতা ও প্রার্থীদের নানাভাবে হেনস্থা করে নির্বাচনী ময়দান থেকে সরানো হবে। আর তার জন্য সেনাপ্রধান হিসাবে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে বসানো জরুরি। ২০০১ সালে সেনাবাহিনীকে ব্যবহার করে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছিল, এবারেও সেই পথ অনুসরণ করা হবে।’

বিএনপির ওই নেতা আরও জানিয়েছেন, তদারকি সরকারের কাজকর্ম নিয়ে যাতে তাঁর দলে নেতারা সমলোচনা না করেন কিংবা প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন, তা নিশ্চিত করার জন্য তারেককে অনুরোধ জানান ইউনূস। তার প্রেক্ষিতে খালেদা-পুত্র আশ্বাস দেন, ‘এখন থেকে বিএনপির কোনও নেতা বা মুখপাত্র তদারকি সরকারের বিরুদ্ধে টুঁ শব্দটি করবেন না।’ সেই সঙ্গে শেখ হাসিনার জমানায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্দে যে মামলা দাযের করা হয়েছিল, তা তিন মাসের মধ্যে সম্পুর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারেক।

 

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে