আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

ক্ষমতায় এলে পুলিশকে দিয়ে এনকাউন্টারের হুমকি বিজেপি বিধায়কের

নিজস্ব প্রতিনিধি: একুশের নির্বাচনের আগে থেকেই তৃণমূল কর্মীদের নানা হুমকি দিয়ে এসেছেন বিজেপি নেতারা। কখনও কেন্দ্রীয় বাহিনী দিয়ে মার খাওয়ানো আবার কখনও গুলি করে মারার নিদান। নির্বাচন শেষ হয়ে গেলেও ভোলবদল হয় নি বিজেপি নেতাদের। ফের বেলাগাম বক্তব্য রাখলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। গত মঙ্গলবার গয়েশপুরে বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতির গাড়িতে হামলা হয়। সেই ঘটনার প্রতিবাদে বুধবার প্রতিবাদ কর্মসূচি ছিল বিজেপির। সেখানে গিয়েই বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক নিদান দিয়েছেন, ‘ক্ষমতায় এলে পুলিশ দিয়ে এনকাউন্টার করাব। উত্তরপ্রদেশ-বিহারের পুলিশদের দেখুন। তালিবানি কায়দায় যারা শাসন করবেন তাদের সঙ্গে ওই আচরণ করা হবে।’

আর বিজেপি বিধায়কের এই হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, ‘এটা নিন্দনীয় ঘটনা। বিজেপি এই কালচারেই বিশ্বাসী। মেরে দেওয়া-কেটে দাও, সন্ত্রাস কর, এটাই বিজেপির কালচার। তীব্র নিন্দা জানাচ্ছি। গণতন্ত্রে এনকাউন্টারের কোনও জায়গা নেই। বিজেপি নেতারাই এটা বলে থাকেন। শুধুমাত্র প্ররোচনা দেওয়ার চেষ্টা। কিছুই লাভ হবে না।’ গত মঙ্গলবার গয়েশপুরে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বিজেপির বনগাঁ সাংগাঠনিক জেলার সভাপতি। তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালানো ও কালো পতাকা দেখানোর অভিযোগ ওঠে। যদিও সেটা বিজেপির অন্তদ্বন্দ বলেই তোপ দাগে তৃণমূল কংগ্রেস।

Published by:

Share Link:

More Releted News:

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত

আইপিএল বেটিং নিয়ে অশান্তি, স্বামী ও তৃণমূল নেতা দেওরের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ স্ত্রী

ঝাড়গ্রামে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ব্যাপক ক্ষতি ধান চাষের, মাথায় হাত চাষীদের

আউশগ্রামে দীর্ঘক্ষণ বন্ধ CCTV, রহস্য ঘনীভূত স্ট্রংরুম ঘিরে

নির্দিষ্ট দিনের আগেই কাউন্টিং এজেন্টরা হাজির, কেন এমন ঘটনা ঘটল?‌

ঝাড়গ্রামে আড়াই দিন ধরে পড়ে থাকা গাছ সরালেন বিজেপি প্রার্থী লক্ষিকান্ত সাউ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ