‘মুর্শিদাবাদে তছনছ হয়ে গিয়েছে তৃণমূল’, গণনার আগে বিস্ফোরক দাবি অধীরের

Share:

নিজস্ব প্রতিনিধি:  রাত  পোহালেই  প্রকাশিত হবে বঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল। মাত্র একটি বিধানসভা বাদ দিয়ে ২৯৩ টি আসনের ফল প্রকাশিত হবে সোমবার (৪ মে)। যত সময় যাচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। শাসক দল তৃণমূল এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি দুই পক্ষই দাবি করেছে তারাই সরকার গড়ছে। এই আবহেই বিস্ফোরক মন্তব্য করেছেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। এদিন তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন, ‘মুর্শিদাবাদে তছনছ হয়ে গিয়েছে তৃণমূল ‘। ভোট গণনার ঠিক কয়েক ঘন্টা আগে কংগ্রেস নেতার এই মন্তব্যে ঝড় উঠেছে বাংলার রাজনৈতিক মহলে।   

সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী ভোট গণনার দিনে কি পরিস্থিতি তৈরি হতে পারে তা নিয়ে মুখ খুলেছেন। শাসক দল তৃণমূলকে নিশানা করে বলেছেন, “আগামীকাল গণনাকেন্দ্রে কোনও একটা অশান্তি তৈরি করার চেষ্টা হবে যখন তারা দেখবে তারা হারছে।”  গণনা পক্রিয়ায় কীভাবে দেরি  করা যায় সেই চেষ্টাও করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেস প্রার্থী।  তৃণমূল ভোট গণনায় বিলম্ব করে তা বিচার  প্রক্রিয়ায় অন্তর্ভূত করার চেষ্টাও করতে পারে বলেও দাবি করেছেন তিনি। 

আরও পড়ুন: সোমে গণনায় কোন জেলায় কত পর্যবেক্ষক, জানিয়ে দিল কমিশন

বহরমপুরের কংগ্রেস প্রার্থী অভিযোগ, ঝান্ডার সঙ্গে ডান্ডা রাখার কথা বলে সোমবার  গণনাকেন্দ্রে হিংসা ছড়ানোর  বার্তা দিয়েছে তৃণমূল। যে জায়গা   হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে হবে সেই জায়গাতে তৃণমূলের নেতা-কর্মীরা অশান্তি পাকাতে পারে বলেও বিস্ফোরক অভিযোগ করেছেন অধীর রঞ্জন চৌধুরী। এর পরেই তিনি দাবি করেছেন  মুর্শিদাবাদে তৃণমূল তছনছ হয়ে গিয়েছে। তাই মুর্শিদাবাদে বেশি  অশান্তি পাকানোর চেষ্টা হতে পারে বলেও এদিন আশঙ্কাপ্রকাশ করেন কংগ্রেস নেতা।   

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম