বিজেপির দাবিতে সরানো হল কালীঘাট থানার মহিলা ওসিকে

Share:

নিজস্ব প্রতিনিধি : গৌতম দাসকে সরিয়ে শনিবার কালীঘাট থানার ওসির দায়িত্ব পেয়েছিলেন চামেলি মুখোপাধ্যায়। ২৪ ঘন্টার আগে তাঁকেও সরিয়ে দেওয়া হল। এবার নতুন দায়িত্ব পেলেন বলাই বাগ। কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার অতিরিক্ত ওসি ছিলেন বলাই। শনিবার চামেলি মুখোপাধ্যায়কে ওসির দায়িত্ব দেওয়ার পর ফের বদল করা হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এই নির্দেশ দিয়েছেন।

গৌতম দাসকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সরিয়ে দেওয়া হয়েছিল। কালীঘাট থানার নতুন ওসির দায়িত্ব দেওয়া হয় চামেলি মুখোপাধ্যায়। কালীঘাট থানার ভেতরে ওসির চেয়ারে বসে আগ্নেয়াস্ত্র হাতে ছবি তুলে সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন গৌতম দাস। এই ধরনের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে বিতর্কে মুখে পড়েছিলেন তিনি। বিতর্ক দেখা দিলে পরবর্তী কালে তিনি তা আবার ডিলিটও করে দিয়েছিলেন। বিধানসভা নির্বাচনের শেষ দফার আগে কালীঘাট থানার ওসিকে সরিয়ে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে ইন্সপেক্টর গৌতম দাসকে আনা হয়েছিল। নির্বাচনের দিন এই ইন্সপেক্টরকে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৎপর হতে দেখা গিয়েছিল। অবাঞ্চিত ভিড় ভবানীপুর এলাকা থেকে সরাতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়কেও হটাতে দেখা গিয়েছিল এই থানার সাসপেন্ড হওয়া ওসিকে।

এরপরই হঠাৎ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে ওসি চেয়ারে বসে সেই ছবি তিনি নিজের প্রোফাইলে দিয়েছিলেন। এরপরেই হইচই শুরু হয় চারদিকে। বিতর্ক শুরু হয় পোশাক পরে থানার ওসির চেয়ারে বসে এই ধরনের ছবি একজন দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর হয়ে কি করে সমাজ মাধ্যমে পোস্ট করেন। প্রশ্নচিহ্ন দেখা দেয়। অবশেষে শনিবার গৌতম দাসকে সাসপেন্ড করা হয়। নতুন করে যাঁকে আনা হয়েছিল, তাঁকেও ২৪ ঘণ্টার মধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে গত ৩৬ দিনে ৪ বার বদল করা হল কালীঘাট থানার ওসিদের। 

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোন দিন কোথা থেকে?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা