ইস্ট বেঙ্গলের কোচের পদ ছাড়লেন অস্কার ব্রুজোঁ, সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি: যাবতীয় জল্পনায় ইতি। ইস্ট বেঙ্গলের কোচের পদ ছাড়লেন অস্কার ব্রুজোঁ।  সাংবাদিক সম্মেলনে  থেকেই করলেন বড় ঘোষণা। মে মাসেই শেষ হচ্ছে  তাঁর মেয়াদ। নতুন করে আর ইস্ট বেঙ্গলের সঙ্গে থাকতে না চেয়ে  পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন অস্কার ব্রুজো। 

বিগত কয়েকদিন ধরেই অস্কার ব্রুজোঁকে নিয়ে চলছিল জল্পনা। কোচের পদ ছাড়ার গুঞ্জন তীব্র হচ্ছিল। সেই গুঞ্জনই রবিবার সত্যি হল। অস্কার কোচের পদ ছাড়ার আগে সমাজমাধ্যমে  লিখেছিলেন, ‘দ্য লাস্ট ড্যান্স। মে–২০২৬।’ এই পোস্টের পর থেকেই ইস্ট বেঙ্গল ছাড়ার জল্পনা আরও  তীব্র হয়েছিল। ৩১ মে পর্যন্ত তার সঙ্গে লাল-হলুদ শিবিরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।  স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোঁ ৯টি ম্যাচে ৫টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে রয়েছে। দলে চোট আঘাত  থাকলেও এই পয়েন্ট টেবিল সমর্থকদের কাছে কিছুটা স্বস্তির। যদিও তিনি বেশ কিছু বিষয়কে ইঙ্গিত করেছেন।   ভারতীয় ফুটবলে এখন যে অনিশ্চয়তা চলছে সেটা অস্কার ভালভাবে নিচ্ছেন না। এর সঙ্গে ক্লাবের পরিকল্পনার অভাব, দলে প্রধান খেলোয়াড়দের ধরে রাখা নিয়ে সিদ্ধান্ত এবং দূরদৃষ্টির অভাব।  তবে এই সবকিছুর মধ্যে শীর্ষে রয়েছে ভারতীয় ফুটবল নিয়ে চরম অনিশ্চয়তা। 

আরও পড়ুন: স্প্যানিশ লা লিগা শিরোপা জয়ের কাছে বার্সালোনা

প্রসঙ্গত,  ইস্ট বেঙ্গল এখন সেরা ছন্দে রয়েছে। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ১০ জনে খেলেও যেভাবে ম্যাচ ৩-৩ ড্র করেছিল তাতে সমর্থকদের কাছে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি ওডিশা এফসির বিরুদ্ধে দাপুটে ফুটবলও খেলতে দেখা গিয়েছে ইস্ট বেঙ্গল টিমকে। দলে নওরেম , আনোয়ার, রসিদের চোটের জন্য কোচ কোনও ম্যাচেই পুরো দলকে পাননি। তার পরেও যেভাবে ফুটবলকে এগিয়ে নিয়ে গিয়েছেন অস্কার তাতে হঠাৎ  করে দলত্যাগ মরশুমের বাকি ম্যাচে প্রভাব ফেলবে বলেই মনে করছে ফুটবল বিশেষজ্ঞরা।  

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা