আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

আউশগ্রামে দীর্ঘক্ষণ বন্ধ CCTV, রহস্য ঘনীভূত স্ট্রংরুম ঘিরে

নিজস্ব প্রতিনিধি, আউশগ্রাম: রাত পোহালেই ভোটের ফল ঘোষণা হবে। কে জিতবে বাংলার মসনদ? তার আগে স্ট্রংরুমের তরজা শুরু হয়েছে। একাধিক জায়গায় সিসিটিভি বন্ধ থাকার অভিযোগ উঠেছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ, পূর্ব বর্ধমানে ফের বন্ধ সিসিটিভি ক্যামেরা। প্রায় সওয়া ১ ঘন্টা বন্ধ থাকার অভিযোগ উঠেছে।  

জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের পাঁচটি বিধানসভা আউশগ্রাম, ভাতাড়, গলসি, বর্ধমান উত্তর ও বর্ধমান দক্ষিণের স্ট্রংরুম রাখা হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের ইউআইটি ভবনে। রবিবার সেখানেই দীর্ঘক্ষণ বন্ধ রয়েছে ক্যামেরা। প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট সেটি বন্ধ ছিল বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে নির্বাচন কমিশনে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ তৃণমূলের। দলনেত্রীর নির্দেশ মতো কর্মী সমর্থকরা স্ট্রংরুমের পাহারা দিচ্ছেন। যাঁরা এজেন্ট হচ্ছে, তাঁদের দাবি সকাল থেকে স্ট্রংরুমের সামনেই বসেছিলেন। কিন্তু হঠাৎ দেখতে পান, সিসিটিভি ক্যামেরা বন্ধ। সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। আরও অভিযোগ, ওই সময়ে কী হয়েছে, সেই ফুটেজ চাওয়া হয়েছে। গোটা বিষয়টি নিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।

পূর্ব বর্ধমান জেলার কালনা কলেজের স্ট্রংরুমে সিসিটিভি বন্ধ থাকার অভিযোগ উঠেছিল। এই খবর পেয়ে ছুটে এসেছিলেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন দেবনাথ। ৪টি বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম করা হয়েছে কালনা কলেজে। এই কলেজে মন্তেশ্বর, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ, কালনা বিধানসভার ইভিএম রাখা রয়েছে। সেখানে যাতে কোনও সমস্যা না হয়, তারজন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশ রয়েছে। পাশাপাশি রয়েছে সিসিটিভিও। এবার সেই সিসিটিভি বন্ধ থাকার অভিযোগ উঠেছিল। রাজ্যের একাধিক জায়গায় স্ট্রংরুম নিয়ে তরজা শুরু হয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত

আইপিএল বেটিং নিয়ে অশান্তি, স্বামী ও তৃণমূল নেতা দেওরের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ স্ত্রী

ঝাড়গ্রামে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ব্যাপক ক্ষতি ধান চাষের, মাথায় হাত চাষীদের

নির্দিষ্ট দিনের আগেই কাউন্টিং এজেন্টরা হাজির, কেন এমন ঘটনা ঘটল?‌

ঝাড়গ্রামে আড়াই দিন ধরে পড়ে থাকা গাছ সরালেন বিজেপি প্রার্থী লক্ষিকান্ত সাউ

রবিবার সন্ধ্যের পর ধেয়ে আসছে কালবৈশাখী, গণনার আগে বড় দুর্যোগ বঙ্গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ