নির্দিষ্ট দিনের আগেই কাউন্টিং এজেন্টরা হাজির, কেন এমন ঘটনা ঘটল?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই বিধানসভা নির্বাচনের ফলাফল। আর তার আগে আজ রবিবার থেকেই দলের সকল কাউন্টিং এজেন্টদের কোচবিহার জেলা সদরে এনে রাখার বন্দোবস্ত করে ফেলেছে তৃণমূল এবং বিজেপি শিবির। আবার ভোট গণনায় সাহায্য করার জন্য গণনা পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। আগে দেখা গিয়েছে, নানা কারণে ভোটগণনার দিন এজেন্টরা সময়মতো কেন্দ্রে উপস্থিত হতে পারেননি। এবার যাতে সেটার পুনরাবৃত্তি না হয় তাই আগে থেকেই সতর্ক জেলার তৃণমূল ও বিজেপি নেতৃত্ব।

এদিকে কোনও কাউন্টিং এজেন্টের অনুপস্থিতি নিয়ে যাতে গণনাকেন্দ্রে সমস্যা তৈরি না হয় তাই এই পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে গ্রামীণ অঞ্চল থেকে আসা কর্মীদের যাতায়াতের অসুবিধা দূর করতেও এমন পদক্ষেপ। নানা ক্লাব, দলীয় কার্যালয়ের পাশাপাশি লজ এবং বেসরকারি ভবন ভাড়া নিয়ে কাউন্টিং এজেন্টদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে মোট ৪৩২ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। কাউন্টিং এজেন্ট নিয়ে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘‌আমাদের সকল এজেন্ট আজ থেকেই নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবেন।’‌

অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, নির্বাচনী পর্যবেক্ষকদের কাজ হবে গণনা প্রক্রিয়ায় সাহায্য করা। গণনাকেন্দ্রের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য পুলিশ পর্যবেক্ষকদের নিয়োগ করা হচ্ছে। আর কাউন্টিং এজেন্ট নিয়ে বিজেপির জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘‌আমাদের দুশোর বেশি এজেন্ট তৈরি আছে। তাঁদের যাতায়াত, থাকা–খাওয়ার সকল খরচ দল বহন করছে।’‌ গত ২৩ এপ্রিল কোচবিহারের ৯টি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ হয়েছে। সোমবার জেলার ৫টি গণনাকেন্দ্রে কাউন্টিং হবে। নিয়ম অনুযায়ী, প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে একজন প্রার্থীর হয়ে মোট ২২ জন কাউন্টিং এজেন্ট নিয়োগ করতে হচ্ছে। মূল কাউন্টিং এজেন্টদের পাশাপাশি কয়েকজন অতিরিক্ত কর্মীও তৈরি রাখা হচ্ছে।

এছাড়া নির্বাচন কমিশন সূত্রে খবর, সব মিলিয়ে ১৬৫ জন অতিরিক্ত কাউন্টিং অবজার্ভার নিয়োগ করা হয়েছে। যে সব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনাকেন্দ্র রয়েছে, সেখানে ওই অতিরিক্ত গণনা পর্যবেক্ষকরা কাজ করবেন। তাঁরা আগে থেকে নিয়োগ করা পর্যবেক্ষকদের সাহায্য করবেন। প্রত্যেকটি গণনাকেন্দ্রের জন্য একজন করে পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। সব মিলিয়ে মোট ৭৭ জন পুলিশ পর্যবেক্ষককে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তবে কোনও অবস্থাতেই পুলিশ পর্যবেক্ষকরা গণনা কক্ষের ভিতরে প্রবেশ করতে পারবেন না।

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক