নেতানিয়াহু-ট্রাম্প জুটিকে ধাক্কা দিয়ে প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিল অস্ট্রেলিয়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গাজা ইজরায়েলের দ্বন্দ্ব নিয়ে সারা বিশ্ব তোলপার। বিশ্বের মানচিত্র থেকে প্রায় গাজাকে মুছে দিয়েছে ইজরায়েল। প্রতিদিন ইজরায়েলি হানায় একটু একটু করে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে প্যালেস্টাইনের এই শহরটি। এর মধ্যেই অস্ট্রেলিয়া ঘোষণা করেছে প্যালেস্তাইনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার। আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে এই স্বীকৃতি প্রদান করবে বলে জানিয়েছে ক্যাঙ্গারুর দেশ। অস্ট্রেলিয় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সোমবার এই তথ্য জানিয়েছেন।

এর আগে ব্রিটেন ফ্রান্স এবং কানাডা প্যালেস্তাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা করেছে। তবে সব ঘটনাগুলোই সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে আনুষ্ঠানিকভাবে করা হবে। বিশ্বজুড়ে প্যালেস্তাইন বলা ভাল গাজার জন্য সহানুভূতিশীল হয়ে উঠেছে মানুষ। গজায় যেভাবে প্রতিদিন শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে, যেভাবে একটা আস্ত শহর ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে তা দেখে কেউ আর নীরব থাকতে পারছেন না। ইজরাইল ডিফেন্স ফোর্সের হামলায় পাঁচ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।

বলতে গেলে সারা বিশ্বের কাছে চক্ষু শূল হয়ে দাঁড়িয়েছে ইজরায়েল। আর সহানুভূতির আদায় করে নিয়েছে দুর্ভিক্ষপীড়িত গাজা। জার্মানির কিছু মানুষ প্যালেস্তাইনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে। এই তথ্য জানা গিয়েছে ফরসা ইনস্টিটিউট অফ ফরেন পলিসি জার্নালে। জার্মানির মতো অস্ট্রেলিয়াও প্যালেস্তাইনের রাষ্ট্র হওয়ার পক্ষে সিদ্ধান্ত নিয়েছে।

ক্যানবেরায় সাংবাদিক সম্মেলন করে বিদেশমন্ত্রী আলবানিজ বলেন মধ্যপ্রাচ্যের সহিংসতা চক্র ভাঙতে এবং গাজায় সংঘাত, দুর্ভোগ ও অনাহার শেষ করতে মানবতাই সর্বোত্তম আশা। যতদিন পর্যন্ত পৃথক ইজরায়েল এবং প্যালেস্তাইন রাষ্ট্রের ধারণা চিরস্থায়ী না হচ্ছে ততদিন শান্তিও স্থায়ীত্ব পাবে না।

এজন্য অস্ট্রেলিয়া সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনদের নিজের দেশ পাওয়ার অধিকারকে অগ্রাধিকার দেওয়া হবে। আলবানিজা স্পষ্ট জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করে বাস্তবায়িত করা হবে।

তিনি আরো জানান যে প্যালেস্তাইন কর্তৃপক্ষ তাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে যে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় হামাস জঙ্গিদের কোনও ভূমিকা থাকবে না।

এদিকে গত দুই দশক ধরে গাজার শাসনভার রয়েছে সশস্ত্র হামাস জঙ্গি সংগঠনের হাতে। তাই মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন  সরকার কার্যত হামাসের হাটের পুতুল। তাদে কোনও অধিকার নেই। যদিও আলবানিজের বক্তব্যের কয়েক ঘন্টা আগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন প্যালেস্তাইনকে স্বীকৃতি দিলে শান্তি তো আসবেই না, বরং আরও বেশি করে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হবে।

অস্ট্রেলিয়ার মতো একই পথে হাঁটতে চাইছে নিউজিল্যান্ড। কিউইয়ের দেশের বিদেশমন্ত্রী উইনস্টন পিটার্স  জানিয়েছেন প্যালেস্তাইনকে রাষ্ট্রের মর্যাদা দিতে তারা প্রস্তুত। তবে কবে এই রাষ্ট্রের মর্যাদা দেওয়া হবে তা নিয়ে এখনও আলাপ আলোচনার অবকাশ রয়েছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল