প্রচারে গিয়ে গুলিবিদ্ধ, মৃত্যুর সঙ্গে দু’মাস লড়াইয়ের পর প্রয়াত কলম্বিয়ার রাষ্ট্রপতি পদপ্রার্থী

জানা গিয়েছে, গত ৭ জুন শহরের এক জন সমাবেশে মাথায় গুলি চালিয়ে হত্যা করা হয় ডানপন্থী বিরোধী দলের সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থী মিগুয়েল (১১ অগস্ট) উরিবেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস দুয়েক আগেই বোগোটায় একটি প্রচারমূলক জনসভায় গুলিবিদ্ধ হয়েছিলেন কলম্বিয়ার সিনেটর মিগুয়েল উরিবে। অবশেষে সোমবার (১১ অগস্ট) মৃত্যু হল কলম্বিয়ার কলম্বিয়ার রাষ্ট্রপতি প্রার্থী মিগুয়েল উরিবের। জানা গিয়েছে, গত ৭ জুন শহরের এক জন সমাবেশে মাথায় গুলি চালিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল ডানপন্থী বিরোধী দলের সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থী মিগুয়েল (১১ অগস্ট) উরিবেকে। তাঁর উপর তিন রাউন্ড গুলি চালানো হয়েছিল, যার মধ্যে দুটি মাথায় লেগেছিল কলম্বিয়ার সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থীর। এরপর থেকে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন। আজ তাঁর মৃত্যু হল। যদিও গত জুলাইতে কলম্বিয়ান পুলিশ জানিয়েছিল যে, ইতিমধ্যেই তাঁরা এই মামলায় পাঁচজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে, যার মধ্যে একজন ১৫ বছর বয়সী নাবালক রয়েছে। এই ঘটনায় পুলিশ এল্ডার হোসে আর্টেগা হার্নান্দেজকেও গ্রেফতার করেছে।

যিনি উরিবের উপর হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকালে উরিবের স্ত্রী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে যে, কলম্বিয়ার রাষ্ট্রপতি প্রার্থী মিগুয়েল উরিবে একটি প্রচারণা অনুষ্ঠানে মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর দুই মাস চিকিৎসাধীন অবস্থায় থাকার পর আজ মারা গিয়েছেন। তিনি স্বামীর প্রতি শোকপ্রকাশ করে আরও জানিয়েছেন যে, “তুমি সবসময় আমার জীবনের ভালোবাসা হয়ে থাকবে। ভালবাসায় ভরা জীবনের জন্য তোমাকে ধন্যবাদ। শান্তিতে বিশ্রাম নাও, আমার জীবনের ভালোবাসা। আমি আমাদের সন্তানদের যত্ন নেব।”

জানা গিয়েছে, গত জুনে প্রচারমূলক জনসমাবেশে গুলিবিদ্ধ হওয়ার পর তাঁর মস্তিষ্কে অত্যন্ত রক্তক্ষরণ হয়েছে। কিন্তু চিকিৎসাধীন থাকাকালীন আইনপ্রণেতার অবস্থা আরও সংকট জনক হয়ে উঠেছিল। অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন তিনি। গত ৭ জুন, কলম্বিয়ার রাজধানী বোগোটার একটি শ্রমিক শ্রেণীর সমাবেশ চলাকালীন, ৩৯ বছর বয়সী রক্ষণশীল প্রার্থীকে তিনবার গুলি করা হয়েছিল। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করে বেশ কয়েকটি অস্ত্রোপচারের করানো হয়। কিন্তু তাঁর অবস্থা আরও জটিল হয়ে পড়েছিল। উরিবে তার স্ত্রীর এক ছোট ছেলে এবং তিন কিশোরী কন্যা রেখে গিয়েছেন। আগামী অক্টোবরে বামপন্থী রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রোর স্থলাভিষিক্ত হওয়ার পর ২০২৬ সালের মে মাসের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন মিগুয়েল উরিবে। কিন্তু সব শেষ হয়ে গেল।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল