ঠিক যেন ‘চোখে আঙুল দাদা’, ভারতীয়দের পথ পরিচ্ছন্নতার শিক্ষা দিয়ে ভাইরাল সার্বিয়ান যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: আর কিছুদিন পরেই স্বাধীনতা দিবস। চলতি বছর ৭৯ তম স্বাধীনতা দিব্বস পালন করবে ভারত। আসমুদ্র হিমাচল জুড়ে বিস্তৃত ভারতীয় উপমহাদেশে নদী, পাহাড়, ঝরণা, মরুভূমি, সমুদ্র সব কিছু আছে। দুর্ভাগ্য হল, ভারতীয়রা সেসবের মূল্য দিতে জানেন না। যত্র তত্র বর্জ্য ফেলে রাখা যেন ভারতীয়দের সিগনেচার হয়ে গিয়েছে। এবার ভারতে এসে ভারতীয়দের শিক্ষা দিলেন এক বিদেশি। বলা ভাল, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে ভারতবাসীর প্রকৃত কর্তব্য দেশকে অপরিচ্ছন্ন করা নয়, বরং স্বচ্ছ-পরিচ্ছন্ন রাখা।

এক সার্বিয়ান যুবক ‘সাত দিনের চ্যালেঞ্জ’ নিয়েছিলেন। শুরু করেছিলেন সাত দিনের মিশন। এই বিদেশী নাগরিক চলতি মাসের শুরুতে আবর্জনা সরিয়ে ফেলার মিশন শুরু করেছিলেন। তবে এই কাজটি যে কেবল আবর্জনা পরিষ্কার করার কারণ হিসাবেই শুরু করেছিলেন তা কিন্তু নয়। আসলে ওই সার্বিয়ান যুবক চেয়েছিলেন নাগরিক দায়িত্ববোধকে অনুপ্রাণিত করতে। তাই এই স্বচ্ছ অভিযানের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে কখনও তিনি রাস্তা ঝাঁট দিচ্ছেন, কখনও আবর্জনা সংগ্রহ করছেন, আবার কখনও স্থানীয়দের সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে কথা বলছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by 4cleanindia (@4cleanindia)

একটি পোস্টে নিজের নিজের কীর্তি শেয়ার করেছেন ওই সার্বিয়ান যুবক। লিখেছেন, “যতক্ষণ আবর্জনা আমার ঘরের বাইরে, ততক্ষণ আমার সমস্যা নয়- ভারতের বেশিরভাগ মানুষের মনোভাব এটাই। এই মনোভাব একবার বদলাতে পারলে, দেশ বদলে যাবে। অন্যের দিকে আঙুল তোলা বন্ধ করুন, নিজে পদক্ষেপ করুন। অবশ্যই পার্থক্য দেখতে পাবেন।” সার্বিয়ান যুবকের এই চিন্তা ভাবনা, এই কাজ সোশ্যাল মিডিয়ায় প্রচুর প্রশংসিত হয়েছে। একজন সমাজ মাধ্যম ইউজার লিখেছেন, “এটা অত্যন্ত লজ্জার বিষয় যে অতিথিরা আমাদের দেশ পরিষ্কার করছেন, অথচ আমরা নিজেদেরকে বিশ্বগুরু বলি।” আর একজনের প্রতিক্রিয়া, “এই ভদ্রলোক যে প্রচেষ্টা চালাচ্ছেন তা দেখে আমাদের পুরসভাগুলির লজ্জিত হওয়া উচিত।” এক ব্যক্তি লিখেছেন, “আমি লজ্জিত বোধ করছি এই ভেবে যে একজন বিদেশি আমাদের মনে করিয়ে দিচ্ছেন কিভাবে ভালো নাগরিক হতে হয়।” কেউ কেউ দুঃখ প্রকাশ করে বলেছেন যে সার্বিয়ান যুবক যখন কঠোর পরিশ্রম করে পরিবেশের আবর্জনা পরিষ্কার করছিলেন, তখন আশপাশের লোকেরা তাঁকে সাহায্যের পরিবর্তে ভিডিও রেকর্ডিংয়ে ব্যস্ত ছিলেন।

প্রতিদিন লবঙ্গ খাচ্ছেন! জানেন শরীরে মিলতে পারে কি উপকার?

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ