হাতে মারতে না পেরে ভাতে মারার চেষ্টা! ভারতীয় কূটনীতিকদের পানীয় জল বন্ধ করল ইসলামাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে মিসাইল হামলার হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসীম মুনির‌। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন। দু’মাসেরও কম সময়ে এ তাঁর দ্বিতীয়বার মার্কিন সফর। ট্রাম্পের ছত্রছায়ায় থেকে মুনির কার্যত হুমকি দিয়ে বলেছেন “আমরা একটি পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তাহলে অর্ধেক বিশ্বকে ধ্বংস করে তবে মরব।” মুনিরের এই বক্তব্যের ভারত থেকে তীব্র নিন্দা করা হয়। সোমবার ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতি জারি করে বলে, “পরমাণু অস্ত্র নিয়ে হইচই করা পাকিস্তানের প্রধান চালিকাশক্তি। এ ধরনের মন্তব্য তাদের দায়িত্বজ্ঞানহীনতারই প্রকাশ। এমন একটা দেশের হাতে পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ থাকায় যে সন্দেহগুলি আগেই দানা বেঁধেছিল এখন তা আরও জোরালো হচ্ছে।” সম্প্রতি পাকিস্তানের প্রকাশ্যে বন্ধু হয়ে ওঠা মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যেও কার্যত হুমকি দিয়েছে ভারত। ট্রাম্পের দেশকে উদ্রেক করে ভারত বলে, “এই ধরনের মন্তব্য বন্ধুত্বপূর্ণ তৃতীয় দেশের মাটিতে দাঁড়িয়ে কথা বলা হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ভারত পরমাণু হুমকির সামনে মাথা নত করেনি, কোনদিন করবেও না। নিরাপত্তাকে নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেব।”

এই হুমকি-পাল্টা হুমকির মধ্যেই বড়সড় পদক্ষেপ করল পাকিস্তান। ভারতীয় হাই কমিশনের কূটনীতিকদের গ্যাস, পানীয় জল, সংবাদপত্রের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস বন্ধ করে দেওয়া হল। সোমবার এই অভিযোগ সামনে এসেছে। পাকিস্তানে থাকা ভারতীয় কূটনীতিকরা সংবাদমাধ্যমের সামনে অত্যন্ত নিন্দা করে বলেছেন, “এই পদক্ষেপ সরাসরি ভিয়েনা কনভেনশন চুক্তিকে লঙ্ঘন করছে। এটি সম্পূর্ণরূপে পূর্ব পরিকল্পিত এবং ইচ্ছাকৃত। ইসলামাবাদে থাকা ভারতীয় কূটনীতিকদের জীবনে এবং কাজের পরিবেশে বিঘ্ন ঘটানোর জন্যই এই পদক্ষেপ করা হয়েছে।” এমনকি শরিফের সরকারের এই কাজের পেছনে আইএসআইয়ের হাত থাকতে বলে থাকতে পারে বলেও মনে করছেন ভারতীয় কূটনীতিকরা।

সম্প্রতি ভারতীয় হাই কমিশন চত্বরে গ্যাস পাইপ লাইন বসিয়েছিল সুই নর্দান গ্যাস পাইপলাইনস লিমিটেড (SNGPL)। সেই পাইপ লাইনের গ্যাস আচমকা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। পাশাপাশি স্থানীয় ডিলারদেরও কমিশনের অফিসে গ্যাস বিক্রি করতে নিষেধ করে দেওয়া হয়েছে। বাধ্য হয়ে পাকিস্তানের মতো দেউলিয়া হয়ে যাওয়া একটি দেশে খোলা বাজারে অত্যন্ত বেশি মূল্য দিয়ে গ্যাস কিনতে বাধ্য হচ্ছেন তাঁরা।। তবে অতিরিক্ত টাকা দিয়েও যে সবসময় গ্যাস মিলছে তা নয়, আচমকা গ্যাসও যেন ইসলামাবাদে ভারতীয় কূটনীতিকদের জন্য সোনার পাথর বাটিতে পরিণত হয়েছে।

একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে পানীয় জলও। হাইকমিশনের সঙ্গে চুক্তিবদ্ধ পানীয় জল সরবরাহকারী সংস্থাকে বলা হয়েছে তারা যেন কোনওভাবেই কোনওরকম জল বা মিনারেল ওয়াটার না দেয়। এর ফলে প্রবল সমস্যায় পড়েছেন ইসলামাবাদে কর্মরত ভারতীয় কূটনীতিবিদরা। নয়াদিল্লি অবশ্য এই বিষয়ে আগেভাগেই কিছুটা আন্দাজ করতে পেরেছিল। তাদের দাবি হাতে মারতে না পেরে ভাতে মারার চেষ্টা করছে পাকিস্তান। সেই জন্যই ভারতীয় কূটনীতিকদের হেনস্থা করছে তারা। প্রসঙ্গত, ২০১৯ সালে পুলওয়ামা হামলা হয়। তার পর থেকে ভারত-পাকিস্তানের ‘সুসম্পর্কে’ চিড় ধরে। ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁও হামলা এবং ভারতের করা অপারেশন সিঁদুরের পর ইসলামাবাদ-নয়া দিল্লির মধ্যে যেটুকু সম্পর্কের উষ্ণতা বজায় ছিল সেটুকুও তলানিতে এসে ঠেকেছে। ভারত কয়েক দশক আগে হওয়া সিন্ধু চুক্তি বাতিল করেছে। পাকিস্তানের বিমানের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের আকাশসীমা। এবার তারই পাল্টা হিসেবে শাহবাজ শরিফের সরকার ভারতীয় কূটনীতিদের অত্যাবশ্যকীয় জিনিস সরবরাহ বন্ধ করে দিল বলে মনে করা হচ্ছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল