পুতিনের সঙ্গে বৈঠক করতে ১৫ অগস্ট মস্কোয় যাচ্ছেন ট্রাম্প

Share:

 নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষা‍ৎকারের স্থান ফের বদল। আলাস্কার পরিবর্তে ওই বৈঠক হবে রাশিয়ার রাজধানী মস্কোয়। আগামী ১৫ অগস্ট রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে মস্কোয় যাচ্ছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট পদে বসার পরে এই প্রথম রাশিয়ার মাটিতে পা রাখবেন তিনি।

দ্বিতীয়বার হোয়াইট হাউসের বাসিন্দা হওয়ার পরেই রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত সাত মাস ধরে দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধের জন্য কখনও নরম, আবার কখনও গরম মনোভাব দেখিয়ে চলেছেন। যুদ্ধ বন্ধ না করলে নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়া ও ইউক্রেনকে। যদিও তাতে পরিস্থিতির বিন্দুমাত্র বদল হয়নি। রুশ-ইউক্রেন যুদ্ধ যথারীতি চলছে।

পরম মিত্র ইউক্রেনের বিরুদ্ধে যাতে যুদ্ধ বন্ধ করে রাশিয়া সেই অনুরোধ জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি কথা বলার উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। প্রথমে ঠিক হয়েছিল, আগামী ১৫ অগস্ট আলাস্কাতে বৈঠকে বসবেন বিশ্বের দুই পরাশক্তির রাষ্ট্রপ্রধান। ট্রাম্প ও পুতিনের বৈঠকের মধ্য দিয়ে রুশ ও ইউক্রেনের যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে বলেও অনেকে আশাবাদী। সোমবার (১১ আগস্ট) আচমকাই বৈঠকের স্থান বদলের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য আমি মস্কোয় যাচ্ছি। ওখানেই বৈঠক হবে।’

পুতিনের সঙ্গে বৈঠক করতে ট্রাম্পের রাশিয়ায় উড়ে যাওয়ার খবরে খানিকটা হলেও বিস্মিত কূটনীতিবিদরা। কেননা, রাশিয়া থেকে তেল কেনার অপরাধেই ভারতীয় পণ্যের উপরে বাড়তি ২৫ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। যার ফলে ভারতীয় পণ্যের উপরে মার্কিন শুল্ক বেড়ে ৫০ শতাংশে দাঁড়িয়েছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল