মুকুটে নয়া পালক, সেরা হয়ে নজির করলেন শুভমন

Share:

নিজস্ব প্রতিনিধি: টেন্ডুলকর-আন্ডারসন টেস্ট সিরিজে প্রশংসিত হয়েছে শুভমন গিলের অধিনায়কত্ব। অধিনায়ক তো বটেই, খেলার দিক থেকেও বেশ ভাল পারফরম্যান্স এসেছে তাঁর। একেবারে আনকোরা অধিনায়ক হয়ে, ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসের মুখোমুখি হয়েছেন শুভমন। তালিকায় নাম তোলার ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার উইয়ান মুল্ডারের সঙ্গেও কঠোর প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়েছিলেন গিল। তারপরেও কিন্তু তিনি ভীত হননি। তাই জুলাই ২০২৫-এর জন্য আইসিসি পুরুষদের মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শুভমন। ২৫ বছর বয়সী শুভমন তিনটি টেস্টে ৯৪.৫০ গড়ে ৫৬৭ রান করেছেন। সাম্প্রতিক পারফলম্যান্সের বিচারে ৬টি ম্যাচে একটি ডাবল সেঞ্চুরি এবং দুটি সেঞ্চুরি করেছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ জয় স্মরণীয় হয়ে রইল আরও এক কারণে। ২০২৫ সালের জুলাই মাসের জন্য আইসিসি পুরুষ সেরা খেলোয়াড়ের শিরোপা পেয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস এবং দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুল্ডারের মতো শক্তিশালী প্রতিযোগীদের পিছনে ফেলে ২৫ বছর বয়সী তরুণ খেলোয়াড় এই সম্মান অর্জন করেছেন।

গিলের জন্য জুলাই মাস অসাধারণ ছিল একথা বলা যায় না। ৩ টেস্টে তিনি ৯৪.৫০ গড়ে ৫৬৭ রান সংগ্রহ করেন। ছয় ইনিংসে একটি ডাবল সেঞ্চুরি এবং দুটি সেঞ্চুরি করেন। তার সবচেয়ে ভাল পারফর্মেন্স ছিল এজবাস্টনে ভারতের ঐতিহাসিক জয়ের সময়। সেখানে তিনি প্রথম ইনিংসে করেন ২৬৯ রান। এই বিশাল ইনিংস খেলে ভারতের ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ন হন তিনি। দলকে ৫/২ থেকে বড় স্কোরের দিকে নিয়ে যান শুভমন। এরপর তিনি দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করে মোট ৩৩৬ রানের পাহাড় তুলে জয় নিশ্চিত করেন। আর অবশ্যই রেকর্ড বুকে নিজের নাম লেখান।

এই শিরোপা গিলের চতুর্থ আইসিসি মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে বিবেচিত হবে যা ২০২৫ সালের ফেব্রুয়ারি, ২০২৩ সালের জানুয়ারি এবং ২০২৩ সালের সেপ্টেম্বরে তাঁর পূর্ববর্তী জয়ের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। অন্য কোনও পুরুষ ক্রিকেটার এই কৃতিত্ব অর্জন করতে পারেননি। অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার এবং ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথুজই একমাত্র মহিলা খেলোয়াড় যারা চারবার এই মাইলফলকের সঙ্গে নিজেদের নাম যুক্ত করেছেন।

ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে ভারতের ৬ রানে নাটকীয় জয়ের পর, হেড কোচ গৌতম গম্ভীর শুভমান গিলের নেতৃত্বের প্রশংসা করেন। পাঁচ ম্যাচের সিরিজ ২-২ ব্যবধানে শেষ হয়। শেষ ম্যাচে গিলের অধিনায়কত্ব ব্যাপকভাবে প্রশংসিত হয়।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল