মারণ খেলা, খেলতে খেলতে পুকুরে ডুবে মৃত্যু ১৫ মাসের কোলের শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধি, খড়গপুর: বাড়িতে পুরুষরা কেউ ছিলেন না। পেটের তাগিদে গিয়েছিলেন ক্ষেতে। রান্নার কাজে ব্যস্ত ছিলেন মা। ১৫ মাসের একরত্তি শিশু কখন যে খেলতে খেলতে বাড়ির চৌহদ্দি ছাড়িয়ে পাশে থাকা মরণ ফাঁদের কাছে চলে গিয়েছিল, তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি। বুকের ধনকে না দেখতে পেয়ে কপালে চিন্তার ভাঁজ গভীর হলো। শুরু হলো খোঁজাখুঁজি। অনেক খোঁজার পরে পুকুরের জলেই ভাসতে দেখা যায় ছোট্ট শিশুটির দেহ। বুধবার (১৩ অগস্ট) সকালে  এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে ডেবরার শ্রীরামপুরে। এক রত্তি শিশুর এমন করুণ পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানিয়েছে, মৃত শিশুটির বাবা আজগর খাঁ কাজের সূত্রে ওড়িশায় থাকেন। বাড়ির বাকি পুরুষরা অন্যান্য দিনের মতো জমিতে চাষের কাজে ব্যস্ত ছিলেন। দুই শিশু সন্তান নিয়ে বাড়িতেই ছিলেন আজগরের স্ত্রী। রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলেন। বাড়ির সামনেই দাদার সঙ্গে খেলছিল ১৫ মাসের আজান হোসেন। কিছুক্ষণ পরে তাকে দেখতে পাওয়া না গেলে খোঁজাখুঁজি শুরু হয়। খবর পেয়ে কাজ থেকে দ্রুত ফিরে আসেন অন্যান্যরাও। তন্নতন্ন করে খোষজ শুরু হয়। তবে অনেক খোঁজ করেও কোনও সন্ধান পাওয়া যায়নি। এরপর প্রায় এক ঘণ্টা পর বাড়ির কাছের একটি পুকুরে আজানের দেহ ভেসে ওঠে।

পুলিশ আধিকারিকদের ধারনা, খেলতে খেলতে অসাবধানতাবশতই শিশুটি পুকুরে পড়ে গিয়েছিল। ছোট্ট শিশুর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ওড়িশায় আজগর খানের কাছেও ছোট্ট শিশুর করুণ পরিণতির খবর পাঠানো হয়েছে। সারা গ্রাম ওই ঘটনার খবরে শোকস্তব্ধ হয়ে পড়েছে।

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ দিলীপের মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়