শোকের ছায়া ক্রীড়া জগতে, চিরঘুমের দেশে হকি অলিম্পিয়ান ভেস পেজ, পিতৃহারা লিয়েন্ডার

সাতসকালে শোকের ছায়া ভারতীয় ক্রীড়া জগতে। প্রয়াত হকি কিংবদন্তি তথা ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের সদস্য তথা টেনিস তারকা লিয়েন্ডার পেজের বাবা ভেস পেজ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে শোকের ছায়া ভারতীয় ক্রীড়া জগতে। প্রয়াত হকি কিংবদন্তি তথা ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের সদস্য তথা টেনিস তারকা লিয়েন্ডার পেজের বাবা ভেস পেজ। আজ বৃহস্পতিবার (১৪ অগস্ট) সকালে নিজের বাসভবনেই শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভেস পেজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ভেস ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী।

যার কৃতিত্বের মধ্যে রয়েছে অ্যাথলেটিক কৃতিত্ব, চিকিৎসা উদ্ভাবন এবং ক্রীড়া প্রশাসন। ভেস মিউনিখ অলিম্পিক্সে ভারতীয় হকি দলকে সাহায্য করেছিলেন। এছাড়াও তিনি বিভাগীয় স্তরে ক্রিকেট, ফুটবল এবং রাগবিতেও অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত ভারতীয় রাগবি ফুটবল ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও ভেস স্পোর্টস মেডিসিনে একজন সার্টিফাইড চিকিৎসক ছিলেন, চিকিৎসা দক্ষতার সঙ্গে তিনি অ্যাথলেটিক অন্তর্দৃষ্টি মিশ্রিত করেছিলেন। পাশাপাশি তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং বিসিসিআই-এর সঙ্গে ডোপিং-বিরোধী শিক্ষা কর্মসূচিতেও কাজ করেছিলেন।

ভেস বিশ্বের প্রাচীনতম স্পোর্টস ক্লাবগুলির মধ্যে একটি, কলকাতা ক্রিকেট এবং ফুটবল ক্লাবের সভাপতির পদে অধিষ্ঠিত ছিলেন। এছাড়াও পেস ১৯৭১ সালের বার্সেলোনায় অনুষ্ঠিত হকি বিশ্বকাপে ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় পুরুষ হকিরও অংশ ছিলেন। ব্যক্তিগত জীবনে ভেস প্রাক্তন ভারতীয় বাস্কেটবল খেলোয়াড় এবং বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্তের প্রপৌত্রী জেনিফার ডাটনকে বিয়ে করেছিলেন। তাঁর ছেলে লিয়েন্ডার পেজও টেনিসে অলিম্পিক পদকজয়ী হিসেবে তাঁর পদাঙ্ক অনুসরণ করেছিলেন। তাই ভেশ পেজের মৃত্যুতে ক্রীড়া মহলে শোকের ছায়া নেমে এসেছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল