করাচিতে স্বাধীনতা দিবস উদযাপনে চলল গুলি, নিহত ৩, আহত ৬৪

Share:

আন্তর্জাতিক ডেস্ক: স্বাধীনতা দিবসে গুলি চলল পাকিস্তানে। ১৯৪৭ সালের ১৪ অগস্ট স্বাধীন হয়েছিল পাকিস্তান, ১৫ অগস্ট ভারত। তাই প্রতিবছর ইসলামাবাদ অগস্ট মাসের ১৪ তারিখ করাচিতে স্বাধীনতা দিবস উদ্যাপন করে। বৃহস্পতিবারও তেমন উদযাপন চলছিল করাচিতে। সেই সময় গুলি ছোড়ার ঘটনায় তিনজন নিহত হন। তাদের মধ্যে একজন প্রবীণ ব্যক্তি ও আট বছরের একটি শিশুও রয়েছে। গুলিচালনার ঘটনায় করাচিতে অন্তত ৬৪ জন আহত হয়েছেন। আহতদের বেশির ভাগই পথচারী ও এলাকাবাসী।

গুলিচালনার ঘটনাটি ঘটে আজিজাবাদ এলাকায়। সেখানেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ওই শিশুর। কোরাঙ্গি এলাকায় স্টিফেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পাকিস্তান পুলিশ সূত্রে জানা গিয়েছে, করাচির লিয়াকতাবাদ, কোরাঙ্গি, লায়ারি, মেহমুদাবাদ, আখতার কলোনি, কেমারি, জ্যাকসন, ওরাঙ্গি টাউন, পাপোশ নগর, শরিফাবাদ, জামান টাউন ও উত্তর নাজিমাবাদসহ বিভিন্ন এলাকা থেকে গুলিবিদ্ধ হওয়ার খবর এসেছে।

এদিকে স্বাধীনতা দিবসের দিন এমন গুলিচালনার ঘটনা ঘটনা অবাক হয়ে যায় পুলিশ প্রশাসন। তড়িঘড়ি মাঠে নামে পুলিশ। দ্রুত গতিতে তল্লাশি অভিযান চালিয়ে মোমিনাবাদ, লিয়াকতাবাদ, সামানাবাদ ও ওরাঙ্গি টাউনসহ বিভিন্ন এলাকা থেকে ২০ জনের বেশি সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিদের কাছ থেকে বহু আধুনিকমানের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করা হয়েছে। দায়ের হয়েছে মামলা। যুদ্ধকালীন গতিতে চলছে চিকিৎসা।

এদিকে পাকিস্তান চলতি বছর ১৪ অগস্ট ৭৮তম স্বাধীনতা দিবস পালন করছে। স্বাধীনতা দিবসের দিন যখন আনন্দ উদযাপন করতে ব্যস্ত মানুষ সেই সুযোগকে কাজে লাগিয়ে গুলি ছোড়ার ঘটনাকে অত্যন্ত ন্যক্কারজনক আখ্যা দেওয়া হয়েছে। যদিও দেশবাসীকে নিরাপদে স্বাধীনতা দিবস পালনে উৎসাহিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হতাহতের ঘটনায় তদন্ত চলছে। ২০২৪ সালের ১৪ অগস্টও করাচিতে একই ঘটনা ঘটেছিল। সেবারও এমন স্বাধীনতা দিবস  উদযাপন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন অন্তত ৯৫ জন।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল