বাঙালি নির্যাতন অব্যাহত, বিজেপি শাসিত মহারাষ্ট্রে এবার কান কেটে দেওয়া হল পরিযায়ী শ্রমিকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নলহাটি: বাঙালি বলে কি ? কান কেটে শাস্তি দেওয়া হল নলহাটির রাহুলকে?বর্তমানে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন এবং অকথ্য অত্যাচার প্রতিদিনই আমাদের সামনে সমাজ মাধ্যমে এবং সংবাদমাধ্যমে উঠে আসছে।এমনই ঘটনার সাক্ষী রইল বীরভূমের নলহাটি থানার(Nalhati P.S.) রাহুল সিংহ। পরিবার সূত্রে জানা গেছে ,পেটের দায়ে কাজ করতে গিয়েছিল ভিন রাজ্য মুম্বাইয়ে। রাহুল সিং, বাড়ি নলহাটি থানার পাঁচ নম্বর ওয়ার্ডের রাজারপুকুর(Rajarpukur) এলাকার।

রাহুলের(Rahul) মা জানান, আমার ছেলে নির্দোষ কেন তার কান কাটা হল? দীর্ঘদিন ধরে মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন কোন এক মালিকের অধীনে।কিন্তু টাকা পয়সা চাইতেই সেই মালিকই নাকি তার ছেলের কান কেটে দিয়েছে এমন অভিযোগ জানিয়েছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা গেছে।রাহুলের মা জানান, তারা গরীব। তার ছেলে রুজি রোজগারের জন্য মুম্বাই গিয়েছিল। সেখানে বিগত কয়েক মাস ধরে কাজ করছিল। বাড়ি ফেরার সময় মালিকের কাছে টাকা চাইলে গোলমাল বাধে। এরপরই বাঙালি বলে তার কান কেটে দেওয়া হয়।

ছেলে বাড়ি ফিরে আসার পর পরিবারের সকলে বিষয়টি জানতে পারে। এখন ওই পরিবার চাইছে তাদের ছেলের সঙ্গে যে ধরনের অমানবিক ঘটনা ঘটানো হয়েছে এবং যারা ঘটিয়েছে তাদের কঠোর শাস্তি দাবী করা হয়েছে। কান কেটে দেওয়ার ফলে ঠিকমত শুনতে পাচ্ছে না ওই পরিযায়ী শ্রমিক। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকরা কাজ করতে গিয়ে নানা ভাবে হেনস্থার শিকার হচ্ছে। কখনো পুলিশি জুলুম আবার কখনো ভিন রাজ্যের মালিকের অত্যাচারের শিকার হতে হচ্ছে গরিব পরিযায়ী শ্রমিকদের।

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে