কলকাতা সহ‌ সব দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দিল ইউনূস সরকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশের মাটিতে বাংলাদেশের কোনও দূতাবাস, বাসভবনে রাখা যাবে না রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের ছবি। বিশ্বের যেসকল জায়গায় বাংলাদেশের কূটনৈতিক মিশন, দূতাবাস, বাসভবনে মহম্মদ সাহাবুদ্দিনের ছবি রয়েছে, সেগুলোকে সরিয়ে ফেলতে হবে। বাংলাদেশের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোনও ইমেল বা চিঠি মারফত এই নির্দেশ আসেনি বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, কয়েকজন রাষ্ট্রদূতকে ফেন করে ছবি সরানোর কথা জানানো হয়েছে। পাশাপাশি এই তথ্য অন্যত্র পৌঁছে দেওয়ার কথাো বলা হয়েছে। বিদ্শমন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে বলা হয়েছে, কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে ফেন করে রাষ্ট্রপতির ছবি সরানোর কথা বলা হয়েছে। যেসকল দূতাবাস থেকে বাসভবন সহ যেসকল জায়গায় মহম্মদ সাহাবুদ্দিনের ছবি রয়েছে, সেই ছবি সরাতে বলা হয়েছে।  দক্ষিণ এশিয়া, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা ও ইউরোপের একাধিক দূতাবাসে যোগাযোগে জানা গেছে, এখনও অনেকে আনুষ্ঠানিক নির্দেশ পাননি। তবে অন্তত দুটি জায়গার প্রধান নিশ্চিত করেছেন, তারা সরকারের কাছ থেকে সরাসরি এ ধরনের বার্তা পেয়েছেন।

দূতাবাস সূত্রে খবর, বিদেশে নিযু্ক্ত বাংলাদেশের দূতাবাস, কমিশনার ও কূটনীতিকদের বাড়িতে রয়েছে রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের ছবি। সেই ছবি দ্রুত নামিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ পালন করা হচ্ছে কিনা তা দেখার জন্য এলাকায় এলাকায় একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারাই দেখে জানাবেন এই নির্দেশ মানা হয়েছে কিনা। এই পদক্ষেপে বিদেশে বাংলাদেশের কূটনৈতিক ক্ষেত্রে আর কোনও রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের ছবি থাকবে না।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল