যুবভারতীতে ডুরান্ডের সেমিফাইনালে অভিষেকের দলের মুখোমুখি লাল-হলুদ

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির হাড়ে মাংসে মজ্জায় জড়িয়ে রয়েছে যে খেলা তার নাম ফুটবল। বাঙালি ইলিশ-চিংড়ি ছাড়া আর যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি বাকবিতণ্ডা সেরে তৃপ্তির ঢেঁকুর তোলে সেটি হল ইস্টবেঙ্গল-মোহনবাগান। সম্প্রতি ডুরান্ড কাপে মোহনবাগান সুপারজায়েন্টকে হারিয়েছে ইস্টবেঙ্গল এফসি। বর্তমান যা খেলার পরিসংখ্যান তা দেখে বলা যেতে পারে ইস্টবেঙ্গল জয়ী হচ্ছে, এমন ঘটনা সচরাচর ঘটে না। তাই ইস্টবেঙ্গলের গত ম্যাচের জয় দল তো বটেই, একইসঙ্গে কাঁটাতার পেরিয়ে এসে হাজারো লড়াই করে পায়ের তলার জমি শক্ত করা সারা জীবন ‘উদ্বাস্ত’ অভিধা নিয়ে থাকা মানুষগুলোর মনেও অনেক আশা জাগিয়ে তুলেছে। মশাল জ্বলে উঠুক আরও একবার, চাইছেন প্রতিটি ইস্টবেঙ্গল সমর্থক। এগিয়ে থাকা মোহনবাগানকে হারিয়ে ডুরান্ডের শেষ চারে উঠে এসে এসেছে ইস্টবেঙ্গল এফসি। তাদের পরবর্তী ম্যাচ ডায়মন্ড হারবারের সঙ্গে।

ইস্টবেঙ্গলের সঙ্গে ডায়মন্ড হারবারের ম্যাচ শুনলেই মন যেন আপনা আপনি পিছিয়ে যায় ২৮ বছর আগে। সেবারও মোহনবাগানকে হারিয়ে ফাইনালে উঠেছিল পিকে মুখার্জির ইস্ট বেঙ্গল। চোখে একরাশ স্বপ্ন নিয়ে খেলতে নেমেছিল ডায়মন্ড হারবারের বিরুদ্ধে। কিন্তু মাঠের মধ্যে ইস্টবেঙ্গলের স্বপ্নকে কার্যত দুঃস্বপ্নে পরিণত করেছিলেন এক গোয়ানিজ। নাম তাঁর ব্রুনো কুটিনোহ। সেদিন ডায়মন্ড হারবারের কাছে হেরেছিল ইস্টবেঙ্গল। ২৮ বছর পর ফের একবার ডুরান্ড সেমিফাইনালে মুখোমুখি ডায়মন্ড হারবার ও ইস্টবেঙ্গল এফসি।

ইস্টবেঙ্গল এফসি কার্যত নিশ্চিত তারা ডায়মন্ড হারবারকে পরাজিত করবেনই। কিন্তু সত্যিই কি এত সহজ হবে ব্যাপারটা? খেলার আগে যদি এইরকম কোনও পরিস্থিতি সৃষ্টি হয় যে আরও এক ব্রুনো ডিকুনহা হয়ে জেগে উঠলেন আচমকা! তাঁর পায়ে পায়ে তৈরি হলো ডায়মন্ড হারবারের আরও এক ইতিহাস

ইস্টবেঙ্গল কোচ অস্কার বলছেন তাদের মধ্যে আত্মতুষ্টির কোন জায়গা নেই। ইস্টবেঙ্গল স্বীকার করে ডায়মন্ড হারবার ভাল টিম। তাই লড়াই যে খুব একটা সহজ হবে না তা কার্যত স্পষ্ট। এই ম্যাচে ইস্টবেঙ্গল পাবে না মহম্মদ রশিদ ও হামিদ আহদাদকে। অন্য দিকে ডায়মন্ড হারবার আবার পাবে না ক্লেটন সিলভাকে। তবে তা নিয়ে বিশেষ ভাবিত নন কোচ কিবু। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামাকে কার্যত চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তিনি।

এই মুহূর্তে ডায়মন্ড হারবারের বড় ভরসা জবি জাস্টিন। এর আগে তিনি ছিলেন ইস্টবেঙ্গলে। মোহনবাগানকে নাস্তানাবুদ করতে তার পায়ের খেল সব ক্রীড়াপ্রেমী জানেন। এবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধেই মাঠে নামছেন তিনি। আর এই ম্যাচে যদি জবি খেল দেখাতে পারেন তাহলে মোহনবাগান প্রেমীরা যে তাঁকে মাথায় করে রাখবেন তা বলা বাহুল্য।

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ