ফিনল্যান্ডে পার্লামেন্ট ভবনে ৩০ বছর বয়সী সাংসদের আত্মহত্যা

ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে সংসদ ভবনের ভেতর এক তরুণ, সংসদ সদস্য আত্মহত্যা করেছেন বলে খবর। নিহত সাংসদের নাম এমেলি পেলটোনেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে সংসদ ভবনের ভেতর এক তরুণ, সংসদ সদস্য আত্মহত্যা করেছেন বলে খবর। নিহত সাংসদের নাম এমেলি পেলটোনেন। মঙ্গলবার (১৯ অগস্ট) সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, মাত্র ৩০ বছর বয়সেই সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির সংসদ সদস্য হয়ে গিয়েছিলেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যম অনুযায়ী, তিনি সংসদ ভবনের মধ্যেই আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু কী কারণ তা জানা যায়নি! সাংসদের আকস্মিক মৃত্যুতে ফিনল্যান্ডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সব দলের নেতারাই এমেলি পেলটোনেনের আকস্মিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্লামেন্টারি গ্রুপের চেয়ারপার্সন টিটি তুপুরাইনেন জানিয়েছেন, ‘তিনি আমাদের সম্প্রদায়ের অত্যন্ত প্রিয় সদস্য ছিলেন। আমরা তাকে খুব মিস করব। এত অল্প বয়সে একটি তরুণ প্রাণের অবসান হল।’

তবে বর্তমানে গ্রীষ্মকালীন ছুটিতে রয়েছে সংসদ। যদিও পেলটো নেনের মৃত্যুর খবর পাওয়ার পর দিনটির বাকি সব সরকারি রাজনৈতিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে প্রধানমন্ত্রী পেত্তেরি অরপো। তিনি সহকর্মীদের সঙ্গে এক মিনিট নীরবতা পালন করেছেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (১৯ অগস্ট) সকাল ১১টা ৬ মিনিট নাগাদ এমেলি পেলটোনেনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, তখনই দেশটির প্রধানমন্ত্রী-সহ রাজনৈতিক ব্যক্তিত্বরা সংসদ ভবন এদুস্কুনতাতালোতে পৌঁছন। তাঁর মৃতদেহ উদ্ধারের পর তদন্তকার্য শুরু হয়। কিন্তু তদন্তে কোনও অপরাধমূলক ঘটনার প্রমাণ মেলেনি। তাই তিনি কেন আত্মহত্যা করলেন, তাও জানা যায়নি। এমনকী তিনি কীভাবে মারা গিয়েছেন সেটিও অস্পষ্ট। ২০২৩ সালে দক্ষিণাঞ্চলীয় উউসিমা অঞ্চল থেকে নির্বাচিত পেলটোনেন প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তবে তিনি মাত্র ১৮ বছর বয়স থেকে তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু করে ছিলেন।

তখন তিনি ইয়্যারভেনপা শহরের সিটি কাউন্সিলর নির্বাচিত হন। ২২ বছর বয়সে সিটি বোর্ডের চেয়ারম্যান হয়েছিলেন। তবে তাঁর কেরিয়ার উজ্জ্বল হলেও তিনি শারীরিকভাবে দুর্বল চলে। গত জুনে কিডনির সংক্রমণের কারণে কয়েক সপ্তাহ সংসদীয় কাজে অনুপস্থিত ছিলেন তিনি। সে সময় তাঁকে হেলসিঙ্কির মেইলাহতি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর শিরায় অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে পুরোপুরি সুস্থ হয়ে তিনি কেরিয়ারের মূল লক্ষ্যে পৌঁছেছিলেন। বিষয়টি নিজেই একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানিয়েছিলেন তিনি।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল