ট্রাম্পের হুমকির ভয়! ইউক্রেনে এক হাজার সেনার মরদেহ ফেরত পাঠাল রাশিয়া

যুদ্ধবিরতি আলোচনা মধ্যেই ইউক্রেনকে এক হাজার সেনার মৃতদেহ হস্তান্তর করল রাশিয়া। প্রায় ৩ বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেন-রাশিয়ার অনেক মানুষ নিহত হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: যুদ্ধবিরতি আলোচনা মধ্যেই ইউক্রেনকে এক হাজার সেনার মৃতদেহ হস্তান্তর করল রাশিয়া। প্রায় ৩ বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেন-রাশিয়ার অনেক মানুষ নিহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন দুই দেশের বহু সেনা। এদিন একই সঙ্গে ইউক্রেনও ১৯ জন সেনার মরদেহ মস্কোকে হস্তান্তর করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ও প্রধান আলোচক ভ্লাদিমির মেডিনিস্কি। মঙ্গলবার (১৯ অগস্ট) তুরস্কে অনুষ্ঠিত কিয়েভ-মস্কো আলোচনার সময়ে মেডিনস্কি একটি টেলিগ্রাম বিবৃতিতে জানিয়েছেন, ‘ইস্তাম্বুল চুক্তির শর্তানুযায়ী ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে নিহত সেনাদের দেহাবশেষ ইউক্রেনে ফেরত পাঠানো হয়েছে।’

অন্যদিকে ইউক্রেন যে মৃত সেনাদের দেহ পেয়ে গিয়েছে, তা নিশ্চিত করেছে যুদ্ধবন্দিদের চিকিৎসা বিষয়ক সমন্বয় সদর দফতর। বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে প্রায় এক হাজার সেনার মৃতদেহ তারা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে। আলাস্কার অ্যাঙ্কোরেজে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত এক শীর্ষ বৈঠকের পরপরই রাশিয়া যুদ্ধে নিহত সেনাদের দেহ ইউক্রেনে হস্তান্তরিত করেছে। যদিও রাশিয়ার সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প স্পষ্ট করেছিল যে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ না থামালে রাশিয়াকে ফল ভোগ করতে হবে। অর্থাৎ অনেক কিছুতে শুল্ক বাড়িয়ে দেবে ট্রাম্প।

অবশেষে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরেই সেনা মরদেহ ইউক্রেনকে হস্তান্তর করল রাশিয়া। এর আগে গত জুনের শুরুতে ইস্তাম্বুলে দ্বিতীয় দফা আলোচনায় রুশ প্রতিনিধিদল মানবিক উদ্যোগ হিসেবে ইউক্রেনের ছয় হাজারেরও বেশি সেনার দেহাবশেষ ফেরত পাঠানোর প্রস্তাব দিয়েছিল রাশিয়াকে। সেই প্রস্তাব অনুযায়ী পরবর্তী সপ্তাহ গুলোতে কিয়েভে আরও মরদেহ পাঠানো হবে। এদিকে নিজ দেশের মোট ৭৯ জন নিহত সেনার মরদেহ ফিরে পেয়েছে রাশিয়া।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল