সর্বোচ্চ ম্যাচ খেলে বিশ্বরেকর্ড গড়লেন ব্রাজিলিয় গোলরক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি: রচিত হল নয়া ইতিহাস। তাও আবার ব্রাজিলিয় অভিজ্ঞ গোলরক্ষক ফাবিও ডেইভসন লোপেজের সৌজন্যে। নয় নয় করে ৪৪টি বসন্ত পার করে ফেলেছেন তিনি। তারপরেও তিনি যা খেলেছেন তাতে যে কোনও তরুণ ফুটবলারও লজ্জা পাবে। ৪৪ বছর বয়সী এই ফুটবলার খেলে ফেলেছেন কেরিয়ারের ১,৩৯১ তম প্রতিযোগিতামূলক ম্যাচ। তার সঙ্গে সঙ্গে তৈরি হয়েছে ইতিহাস। পুরুষ ফুটবলে ফাবিও ডেইভসন লোপেজ করেছেন সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড। এই তথ্য জানিয়েছে ক্লাব ফ্লুমিনেন্স।

মঙ্গলবার (১৯ অগস্ট) রচিত হয়ে এই ইতিহাস। এদিন মারাকানায় আমেরিকা দে ক্যালির বিপক্ষে খেলতে নেমেছিল ফ্লুমিনেন্স। মাঠে নেমেই কার্যত রেকর্ড ছুঁয়ে ফেলেন লোপেজ। ফ্লুমিনেন্সের এই গোলরক্ষক যে কতখানি অভিজ্ঞ তা তো বলে দিতে হয় না। ব্রাজিলিয় সংবাদমাধ্যমের দাবি, ফাবিও একাই এখনও পর্যন্ত বিশ্বের মধ্যে এই রেকর্ড ধারণ করছেন। এখনও পর্যন্ত ফিফা বা দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) এই স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে দেয়নি।

ইতিহাস ছুঁয়ে কার্যত খুশি ফাবিও। ম্যাচ শেষে তিনি বলেন, “অনেক সময় আমরা বুঝতেই পারি না এমন একটি রেকর্ড ভাঙার গুরুত্ব কতটা বিশাল। এত বছর ধরে টিকে থাকা রেকর্ড ভাঙতে পারাটা সত্যিই বিশেষ কিছু।’ এদিনের ম্যাচ আমেরিকা দে ক্যালির বিরুদ্ধে নেমে ফ্লুমিনেন্স ২-০ গোলে জয় পেয়েছে।

লোপেজ রেকর্ড স্পর্শ করেছেন। স্বভাবতই অত্যন্ত আনন্দিত ফ্লুমিনেন্স কোচ রেনাতো গাউচো। তিনি বলেছেন, ‘এমন রেকর্ড গড়তে গেলে নিখুঁত পেশাদারিত্ব ছাড়া সম্ভব নয়। ফাবিও আরও অনেক বছর খেলবেন। এই রেকর্ড ভাঙা ভবিষ্যতে যে কোনও খেলোয়ারের জন্যই বেশ কঠিন হবে।’

পেশাদার ফুটবল জগতে পা রেখেছিলেন ফাবিও ডেইভসন লোপেজ শখে। ২০০৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ক্রুজেইরোর হয়ে খেলেছেন ফ্যাবিও। সংখ্যা শুনলে চোখ কপালে উঠবে। ক্রুজেইরোর হয়ে ৯৭৬টি ম্যাচ খেলেন ফাবিও। তার আগে ৩০টি ম্যাচ খেলেছিলেন উনিয়াও বান্দেইরান্তের হয়ে, ভাস্কো দা গামার হয়ে খেলেছিলেন আরও ১৫০টি ম্যাচ। মঙ্গলবার ফ্লুমিনেন্সের হয়ে খেললেন ২৩৫ তম ম্যাচ।

ফাবিও ডেইভসন লোপেজের আগে ১৩৯০টি ম্যাচ খেলার রেকর্ড ছিল ইংলিশ ফুটবলার পিটার শিলটনের। গিনেসবুক রেকর্ডের তথ্য এই কথাই বলছে। সেই সংখ্যাকে ছাড়িয়ে নয়া রেকর্ড গড়লেন লোপেজ।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল