অনলাইন বেটিং অ্যাপের প্রচার! এবার আইনি গেরোয় ওয়াসিম আক্রম

পাকিস্তানের ইউটিউবার সাদ উর রহমান ওরফে ডকি ভাই গ্রেফতারের পর এবার একই অভিযোগে আইনি জটিলতায় জড়ালেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের ইউটিউবার সাদ উর রহমান ওরফে ডকি ভাই গ্রেফতারের পর এবার একই অভিযোগে আইনি জটিলতায় জড়ালেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম। অভিযোগ, বিদেশি অনলাইন বেটিং অ্যাপের প্রচারে করেছেন তিনি। তাতেই বিপাকে পড়লেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ওয়াসিম আক্রম। এর আগে ভারতেও একাধিক তারকা অনলাইন বেটিং অ্যাপের প্রচারে করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডির নজরে এসেছিলেন।

সেই তালিকায় একাধিক ক্রিকেটাররা রয়েছেন। পাশাপাশি বলিউড-দক্ষিণী ছবির তারকারাও রয়েছেন। এবার শোনা যাচ্ছে, পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে ইলেকট্রনিক ক্রাইম অ্যাক্ট ২০১৬ অনুযায়ী তদন্ত শুরু হয়েছে। ওয়াসিম আক্রমের বিরুদ্ধে লাহোরে অভিযোগ দায়ের করেছেন মহম্মদ ফিয়াজ নামে এক ব্যক্তি। তিনি ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সিতে অভিযোগ দায়ের করেছেন। ফিয়াজের অভিযোগ, খেলার আড়ালে জুয়ার প্রচার করছেন ক্রিকেটার, ‘বাজি’ নামে একটা বিদেশি অনলাইন বেটিং সংস্থার প্রধান বিপণন দূত তিনি, তাই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এরপরেই ইলেকট্রনিক ক্রাইম অ্যাক্ট ২০১৬ অনুযায়ী আক্রমের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি। তবে এই অভিযোগ নিয়ে এখনও প্রতিক্রিয়া করেননি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম। এই বিষয়ে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির এক কর্ম কর্তা জানিয়েছেন, তদন্তে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ওয়াসিম আক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। তবে এখনও পর্যন্ত আক্রমের কাছে কোনও নোটিস পাঠাননি তদন্তকারীরা।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন