নাইজারে বন্যায় নিহত কমপক্ষে ৪৭, ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার অন্তর্গত নাইজারের অবস্থা ভয়াবহ। জীবনযুদ্ধে অভ্যস্ত এই দেশটির বাসিন্দারা। প্রকৃতিও যেন তাঁদের প্রতি কৃপাদৃষ্টিহীন। চলতি বছর প্রবল বন্যায় ভেসে গিয়েছে এই দেশটি। এখনও পর্যন্ত খবর অনুযায়ী এখানে প্রাকৃতিক দুর্যোগের ফলে মৃত্যু হয়েছে ৪৭ জনের। কর্তৃপক্ষ জানিয়েছে দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় দেড় লক্ষ মানুষ। এর মধ্যে বাস্তুচ্যুত হয়ে গৃহহারা হয়েছেন কমপক্ষে ছাপান্ন হাজারের বেশি নাগরিক।

সংবাদ সংস্থা আনাদোলু ২১ ওগস্ট বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। নাইজারের সিভিল প্রটেকশন অধিদফতর জানিয়েছে বন্যার ফলে ৩৩৯ টি মহল্লা এবং গ্রামের প্রায় ৭৭৫৪ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচুর লোক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩০ জনের ঘরবাড়ি ধ্বসে পড়ে মৃত্যু হয়েছে। ১৭ জন জলে ডুবে প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৭০ জন। বন্যায় প্রায় ২৫৭ টি গবাদি পশুর মৃত্যু হয়েছে।

জাতীয় বন্যা প্রতিরোধ কমিটি জানিয়েছে ক্ষতিগ্রস্তদের জন্য ইতিমধ্যেই ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।৩৭৭৬ টি পরিবারকে খাদ্যের যোগান দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যক্তিদের সহায়তা প্রদান করার জন্য ১২০০ কোটি সিএফএ  ফ্রাঙ্ক বরাদ্দ করা হয়েছে । মার্কিন ডলারে এর মূল্য ২১.৩ মিলিয়ন ডলার।

আনাদোলু সূত্রে খবর বিশ্বব্যাপী সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগ গুলির মধ্যে অন্যতম হল এই বন্যা। জলবায়ু পরিবর্তনের কারণে আফ্রিকা মহাদেশে বৃষ্টিপাতের ধরন প্রায়ই বদলে যায়, তার ফলে বিভিন্ন অঞ্চলে বন্যার প্রভাব ও বাড়তে থাকে। ২০২৪ সালের টানা বৃষ্টিতে নাইজেরের আটটি অঞ্চলের প্রায় ১৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছিল সেবারও।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল