শুভেন্দুর সঙ্গে শমীককেও বিরোধী দলনেতা বানিয়ে দিল মেট্রো কর্তৃপক্ষ!

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিরোধী দলনেতা কে বলুন তো? অনেকেই বিরক্তির সঙ্গে পাল্টা প্রশ্ন ছুড়তে পারেন-এটা কোনও প্রশ্ন হলো? কেন, শুভেন্দু অধিকারী-ই তো বিরোধী দলনেতা। ২০২১ সালের বিধানসভা ভোটের পর থেকেই তো তিনি দায়িত্ব পালন করছেন। আজ্ঞে আপনি যা জানেন তা আংশিক সত্য। শুভেন্দু অধিকারী একা নন, বঙ্গ বিজেপির নব্য মুখিয়া মানে সভাপতি শমীক ভট্টাচার্য-ও যে বিরোধী দলনেতা তা জানতেন? এমন অজানা তথ্য অজান্তেই থেকে যেত যদি না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার (২২ অগস্ট) তিনটি মেট্রো রুটের উদ্বোধনের জন্য না আসতেন।

তাহলে খুলেই বলা যাক ঘটনাটি। আগামিকাল শুক্রবার নোয়াপাড়া থেকে বিমানবন্দর, হেমন্ত মুখার্জী থেকে বেলেঘাটা এবং এসপ্ল্যানেড থেকে শিয়ালদা-এই তিন মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পরে সন্ধে ছয়টা থেকে সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে এসপ্ল্যানেড-শিয়ালদা রুটের পরিষেবা। এর ফলে এখন থেকে এক মেট্রো চেপেই সোজা সল্টলেকের সেক্টর ফাইভ থেকে পৌঁছে যাওয়া যাবে হাওড়া স্টেশনে। তবে নোয়াপাড়া থেকে বিমানবন্দর এবং হেমন্ত মুখার্জী থেকে বেলেঘাটা-এই দুই রুটের মেট্রো পরিষেবা মিলবে আগামী ২৫ অগস্ট সকাল ৮ টা থেকে।

প্রধানমন্ত্রীর ওই কর্মসূচির জন্য বিশেষ আমন্ত্রণপত্র ছাপা হয়েছে। ওই আমন্ত্রণপত্রে নাম রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় দুই মন্ত্রী শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভা সাংসদ শমীক ভট্টাচার্য, দমদমের সাংসদ সৌগত রায়ের। আর ওই আমন্ত্রণপত্রে শুভেন্দু অধিকারীর পরিচয় হিসাবে লেখা হয়েছে বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ বিধানসভা। আর শমীক ভট্টাচার্যেরও পরিচিতি দেওয়া হয়েছে, বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গ বিধানসভা। কেউ বাপের জন্মে শোনেননি বিরোধী দলনেতার পদে দুজন থাকেন। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ওই কার্ড। আর তা নিয়েই হাসি-তামাশায় মেতে উঠেছেন নেটা নাগরিকরা। অনেকে সহাস্যে জানতে চেয়েছেন, আসলে কে বিরোধী দলনেতা? এ বিষয়ে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের  দাবি, ভুল নজরে আসার পরে ওই আমন্ত্রণপত্র বাতিল করা হয়েছে। ভুলে ভরা আমন্ত্রণপত্র বিলি করা হয়নি বলেও দাবি করেছেন। কিন্তু কীভাবে ওই কার্ড বিলি না হওয়া সত্বেও বাইরে বের হলো তা নিয়ে কোনও যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিতে পারেননি সরকারি বাবুমশায়রা।

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর