আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পদপিষ্টের জেরে কঠোর পদক্ষেপ, বেঙ্গালুরু থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নিল আইসিসি

নিজস্ব প্রতিনিধিঃ এ বছর আইপিএল মরসুমের ফাইনালে প্রথমবার জিতেছে RCB। এই জয় বিরাট ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছে। আর ভক্তদের সেই উচ্ছ্বাসের চোটে ঘটে যায় বড় দুর্ঘটনা। IPL ফাইনালের পরের দিনেই তাড়াহুড়ো করে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে RCB জয়োৎসবের আয়োজন করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কর্তৃপক্ষ। যার ফলে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা যায়নি। প্রত্যাশা থেকে অনেক বেশি মানুষ চলে যান এই অনুষ্ঠান দেখার জন্যে। সেদিন বিরাট কোহলিদের দেখার লোভে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। গেট খুললে বহু মানুষ হুড়মুড়িয়ে ঢুকে পড়েন। তখনই ভিড়ের চাপে পদপিষ্টে মৃত্যু হয় ১১ জনের এবং আহন হন ৭১ জন। আর এই ঘটনার জেরেই এবার বড় পদক্ষেপ নিল আইসিসি ক্রিকেট বোর্ড। বেঙ্গালুরুর হাত থেকে কেড়ে নেওয়া হল মহিলাদের একদিনের বিশ্বকাপের ম্যাচ। সূচি অনুযায়ী, হরমনপ্রীত কৌরদের ওয়ানডে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ হওয়ার কথা ছিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। তবে বেঙ্গালুরুতে ম্যাচ হচ্ছে না। কারণ বেঙ্গালুরুর স্টেডিয়াম থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)।

সূত্রের খবর, আগামী ৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কার উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু সেই ম্যাচ বেঙ্গালুরুতে হচ্ছে না। তবে একই দিনে সেই ম্যাচ হবে গুয়াহাটিতে। বাকি ম্যাচগুলি হবে নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। জানা গিয়েছে, বেঙ্গালুরুতে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালও হওয়ার কথা ছিল। কিন্তু তড়িঘড়ি সিদ্ধান্ত বদল করা হয়েছে। শুক্রবার এই সিদ্ধান্ত জানিয়েছেন আইসিসি। জানা যাচ্ছে, গত জুনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল জয়োৎসবে পদপিষ্টের ঘটনার জেরেই এমনটা সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। যে ঘটনাটি গোটা দেশকে রীতিমতো নাড়িয়ে দিয়েছিল।

জানা গিয়েছে, বিশ্বকাপ ম্যাচের আয়োজনের জন্যে কর্ণাটক পুলিশ কর্নাটক ক্রিকেট সংস্থাকে কোনও অনুমতি এবং নিরাপত্তা সংক্রান্ত কোনও প্রয়োজনীয় ছাড়পত্র দেয়নি। ফলে বেঙ্গালুরু থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না আইসিসর। বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে ৩০ সেপ্টেম্বর ভারত-শ্রীলঙ্কা ম্যাচ, ৩ অক্টোবর ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ, ২৬ অক্টোবর ভারত-বাংলাদেশ, ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল এবং ২ নভেম্বর ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু সবকটি ম্যাচ বেঙ্গালুরুর থেকে তুলে নেওয়া হয়েছে।

 

Published by:

Share Link:

More Releted News:

LIVE

সুপ্রিম কোর্টে তৃণমূলের দায়ের করা মামলার শুনানি শুরু

এই নিয়মগুলি না মানলেই বিচ্ছিন্ন হতে পারে LPG সংযোগ, জানুন বিস্তারিত তথ্য

রাজস্থানের বিরুদ্ধে জয়কে কাদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন অক্ষর পটেল? শুনলে চমকে যাবেন

অন্য জায়গায় প্রেমিকের বিয়ে ঠিক হওয়ায় প্রখর রোদে ১৫০ ফুট উঁচু টাওয়ারে উঠল নাবালিকা

ধর্ষণের পর নৃশংসভাবে খুন ৪ বছরের শিশুকে, গ্রেফতার ৬৫ বছরের বৃদ্ধ

অরেঞ্জ ক্যাপ জিতলেন কে এল রাহুল, ‘স্ট্রাইক রেট’ নিয়ে অজিত আগরকারকে কড়া বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ