Dream11, Pokerbaazi, Zupee-তে ঝুলল তালা, আপনার গচ্ছিত অর্থের কী হবে?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জল্পনাই সত্যি হলো। অনলাইন গেমের নামে জুয়া খেলার উপরে রাশ টানতে ‘অনলাইন গেমিং প্রচার ও নিয়ন্ত্রণ বিল ২০২৫’ সংসদে পাশ করিয়েছে মোদি সরকার।। আর ওই বিল পাশ হতেই বিপদ বুঝে রিয়েল মানিং গেমি বন্ধ করে দিল ড্রিম ১১, পোকারবাজি, জুপির মতো অনলাইন গেমিং সংস্থাগুলি। আজ শুক্রবার নিজেদের ওয়েবসাইটে বিশেষ বিজ্ঞপ্তি দিয়েই অনলাইন মানিং গেম বন্ধ রাখার কথা জানিয়েছে সংস্থাগুলি। প্রশ্ন উঠেছে, ওই সব সংস্থায় গ্রাহকদের রাখা অর্থের কী হবে? ড্রিম ১১, পোকারবাজি, জুপির তরফে আশ্বাস দেওয়া হয়েছ, ভয় পাওয়ার কিছু নেই। যাদের অ্যাকাউন্টে টাকা রয়েছে সেই টাকা সম্পূর্ণ সুরক্ষিত এবং গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হবে।

গত কয়েক বছর ধরেই অনলাইন গেমের আড়ালে দেশে রমরম করে চলছে অনলাইন জুয়া। ওই জুয়ার পাল্লায় পড়ে সর্বস্বান্ত হয়েছে বহু সাধারণ মানুষ। রাতারাতি ভাগ্য বদল করতে গিয়ে চরম সর্বনাশ ডেকে এনেছেন। অনলাইন গেমের আড়ালে অনলাইন জুয়ার উপরে রাশ টানতে ‘অনলাইন গেমিং প্রচার ও নিয়ন্ত্রণ বিল ২০২৫’ সংসদে পাশ করিয়েছে কেন্দ্রীয় সরকার। ওই বিল অনুযায়ী, কোনও টাকা-ভিত্তিক গেম অফার করা, পরিচালনা করা বা প্রচার করা-বেআইনি হিসাবে গণ্য করা হবে। তবে অনলাইনে এসব গেম খেলা ব্যবহারকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। যদি কেউ টাকা দিয়ে খেলা যায় এমন গেম অফার করে বা তার বিজ্ঞাপন দেয়, তা হলে সংশ্লিষ্টদের ৩ বছর পর্যন্ত জেল এবং ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। যারা এই ধরনের বিজ্ঞাপন চালাবে তাদের ২ বছর পর্যন্ত জেল এবং ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

কেন্দ্রীয় সরকারের নয়া বিল পাশ হওয়ার পরেই ড্রিম ১১ (Dream 11), গেমস ২৪X৭, এমপিএল গেমসক্রাফট, উইনজো, জুপি, জংলি গেমস, হেড ডিজিটাল ওয়ার্কস এবং পোকারবাজির মতো অনলাইন রিয়েল মানিং গেম পরিচালনাকারী সংস্থাগুলির ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠেছিল। কেন্দ্রীয় সরকারের রোষানলে পড়ার আগেই নিজেরাই অনলাইন রিয়েল মানিং গেম বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে সংস্থাগুলি।

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার