ঢাকায় হিন্দুদের সম্মেলন বন্ধ করে দিল ইউনূসের পুলিশ, বের করে দেওয়া হলো প্রতিনিধিদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘রাজাকার’ মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশে হিন্দু তথা সংখ্যালঘুরা কতটা করুণ অবস্থার মধ্যে রয়েছেন, ফের তার প্রমাণ মিলল। আজ শুক্রবার (২২ অগস্ট) রাজধানী ঢাকায় ‘সংখ্যালঘু অধিকার আন্দোলন’ নামে একটি সংগঠনের সভা বন্ধ করে দিল পুলিশ। শুধু তাই নয়, অডিটোরিয়ামে হাজির থাকা দর্শকদেরও টেনেহিঁচড়ে বের করে দেওয়া হয়েছে। আয়োজকদের তরফে সুব্রত বল্লভ পুলিশের অতি সক্রিয়তা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘এভাবে আমাদের কর্মসূচি থামানো যাবে না, সম্মেলনের পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে। আমরা ফের সম্মেলনের আয়োজন করব।’

শেখ হাসিনা জমানার অবসানের পরেই বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে হিন্দু নিধন যজ্ঞ। হিন্দুদের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়ার পাশাপাশি মন্দিরে হামলা চালানো হয়েছে। সরকারি চাকরিতে হিন্দুদের নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি পুলিশ ও প্রশাসনের উচ্চপদে থাকা হিন্দুদের চাকরি থেকে বিতাড়িত করার কাজও চলছে। হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সরব হওয়ায় রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারিকে। গত নভেম্বর থেকেই জেল বন্দি তিনি।

দেশ জুড়ে চলা হিন্দুদের উপরে নির্যাতন বন্ধে কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনার জন্য খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘জাতীয় সংখ্যালঘু সম্মেলন’-এর আয়োজন করেছিল সংখ্যালঘু অধিকার আন্দোলন। ওই সম্মেলনের জন্য গত ২১ অগস্ট অনুমতি চেয়ে ঢাকার পুলিশ কমিশনার তথা জামায়াত ইসলামীর নেতা শেখ সাজ্জাত আলীকে চিঠিও দিয়েছিলেন আয়োজকরা। কিন্তু পুলিশের তরফে কোনও উচ্চবাচ্য করা হয়নি। এদিন সম্মেলনে যোগ দিতে সভাস্থলে জড়ো হয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্তের কয়েকশো প্রতিনিধি। আচমকাই অনুষ্ঠানস্থলে লেঠেল বাহিনী সহ জড়ো হন  তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন। তিনি ঢুকেই সম্মেলন বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। আয়োজকরা কারণ জানতে চাইলে তিনি ঔদ্ধত্যের সঙ্গে বলেন, ‘এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। মুহাম্মদ ইউনূসের পাকিস্তান। এখানে হিন্দুরা কোনও অনুষ্ঠান করতে পারবে না।’ এর পরেই অডিটোরিয়ামে থাকা প্রতিনিধিদের কার্যত টেনেহিঁচড়ে বের করে দেওয়ার নির্দেশ দেন।

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই, সহজে বানিয়ে ফেলুন স্যালমন মাছের এই সুস্বাদু রেসিপি

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে