নতুন ক্লাবে প্রবেশ করেই রেকর্ড! কেইনের ১৪ মিনিটের হ্যাটট্রিকে ৬-০ গোলে জিতল বায়ার্ন

হ্যারি কেইনের দুর্দান্ত হ্যাটট্রিকে বড় জয় দিয়ে নতুন মরশুম শুরু করল বায়ার্ন মিউনিখ। ৬৪ থেকে ৭৮, এই ১৪ মিনিটেই তিনটি গোল করে দলকে জয়ের মুখে এগিয়ে দিলেন হ্যারি কেইন।

Share:

নিজস্ব প্রতিনিধি: হ্যারি কেইনের দুর্দান্ত হ্যাটট্রিকে বড় জয় দিয়ে নতুন মরশুম শুরু করল বায়ার্ন মিউনিখ। ৬৪ থেকে ৭৮, এই ১৪ মিনিটেই তিনটি গোল করে দলকে জয়ের মুখে এগিয়ে দিলেন হ্যারি কেইন। তাঁর অসাধারণ পারফরম্যান্সেই দুর্ধর্ষ মরসুম শুরু করল বায়ার্ন মিউনিখ। ১৯৭১ সালের পর অল্প সময়ে তিন গোল করে কেউ এমন হ্যাটট্রিক করতে পারেনি। মৌসুমের প্রথম ম্যাচে কেউ তিন গোল করেননি। ১৯৭১ সালে এই রেকর্ড করেছিলেন শালকের কিংবদন্তি ক্লাউস ফিশার। যিনি হ্যানোভারের বিপক্ষে মাত্র ১২ মিনিটে তিন গোল করেছিলেন।আরবি লাইপজিগকে ৬–০ গোলে বিধ্বস্ত করে দুর্দান্ত মরসুম শুরু করল বায়ার্ন মিউনিখ।

যদিও এদিনের ম্যাচে কেইনের হ্যাটট্রিক ছাড়াও জোড়া গোল করেছিলেন মাইকেল ওলিস ও লুইস দিয়াজ। গতকাল তিনটি দলবদলে প্রিমিয়ার লিগ থেকে বায়ার্নে আসা কেইন, ওলিস ও দিয়াজ মাঠে ছিলেন দাপুটে ভূমিকায়। ওলিস প্রথমার্ধে দুটি গোল করেছিলেন। এরপর বিরতির শেষে পুরো ম্যাচে রাজত্ব করেন কেইন। মাত্র ১৪ মিনিটে তিনটি গোল করেন ইংল্যান্ড অধিনায়ক। তবে তাঁকে দুটি গোল করতে সাহায্য করেছিলেন দিয়াজ। টটেনহাম থেকে ২০২৩ সালে বায়ার্নে যোগ দেওয়ার পর এটি ছিল কেইনের নবম হ্যাটট্রিক। ৩২ বছর বয়সী কেইন ম্যাচ শেষে আনন্দ প্রকাশ করে বলেছেন, ‘বিরতিতে যখন ৩–০–তে এগিয়ে গেলাম, তখনই মনে মনে বললাম, এবার আমাকেও তালিকায় নাম তুলতে হবে।’

অন্যদিকে দুর্দান্ত জয়ের পর বায়ার্নের অধিনায়ক জশুয়া কিমিখ ম্যাচ বলেন, ‘লাইপজিগের বিপক্ষে ঘরের মাঠে ৬–০ গোলের জয়ে আমরা একটা স্পষ্ট এক বার্তা দিতে পারলাম। তবে কেইন শুধু গোল করে না, বরং সতীর্থদের দিয়ে করায়ও। দলের জন্য এটাই সবচেয়ে বড় উপকার।’ প্রসঙ্গত, এবারের প্রিমিয়ার লিগ শুরুর আগে বায়ার্ন বেশ চাপের মধ্যে ছিল। কারণ, গ্রীষ্মকালীন দলবদলে একাধিক ফরোয়ার্ডকে হারিয়েছে তারা। কিন্ত ম্যাচের প্রথম দিনেই দিয়াজ অলিস কেনদের দুর্ধর্ষ পারফরম্যান্স জানিয়ে দিল যে, তাঁদের দক্ষতা এখনও বেঁচে আছে। এদিকে একই দিনে রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে বড় জয় পেয়েছে চেলসি। ওয়েস্ট হামকে ৫–১ গোলে হারিয়েছে চেলসি।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল