গুজরাত সীমান্তে বিএসএফের হাতে আটক ১৫ পাকিস্তানি মৎস্যজীবী

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: গুজরাতের কচ্ছ জেলায় ভারত-পাক সীমান্তের কাছে ১৫ জন পাকিস্তানি মৎস্যজীবীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। একটি ইঞ্জিন চালিত একটি দেশীয় লঞ্চও আটক করা হয়েছে। রবিবার এই তথ্য জানিয়েছে বিএসএফ।

রাজ্যের কচ্ছ অঞ্চলের কোরি ক্রিক সীমান্ত ফাঁড়ির কাছে এক এলাকায় একটি নৌকা দেখতে পাওয়া যায়। খবর যায় বিএসএফ বাহিনীর কাছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শনিবার বিএসএফ একটি তল্লাশি অভিযান চালায়। ব্যাপক তল্লাশি অভিযানের সময় একটি ইঞ্জিন-সজ্জিত দেশীয় নৌকা সহ ১৫ জন পাকিস্তানি জেলেকে আটক করা হয়। জানা গিয়ে আটক হওইয়া মৎস্যজীবীরা সকলেই পাকিস্তানের সিন্ধি প্রদেশের সুজাওয়াল জেলার বাসিন্দা। ২০-৫০ বছর বয়সী সকলে, পাকিস্তানি নাগরিক একথা স্পষ্ট। তাদের পাওয়া গিয়েছে বিএসএফের ৬৮তম ব্যাটেলিয়নের সীমান্ত ফাঁড়ির সাধারণ এলাকায়।

ঘটনাস্থল থেকে প্রায় ৬০ কেজি মাছ এবং নয়টি বড় মাছ ধরার জাল উদ্ধার করা হয়েছে। ভারতীয় জলসীমায় ব্যাপকভাবে মাছ ধরার ইঙ্গিত দেয় এই সামগ্রীগুলি। ৩০ কেজি আটা, ১৫ কেজি চাল, পাঁচ কেজি চিনি, তিন কেজি ঘি, ৫০০ গ্রাম চা, এক কেজি লবণ এবং ৫০০ গ্রাম শুকনো লঙ্কার গুঁড়ো সহ প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্যও বাজেয়াপ্ত করেছে বিএসএফ। এর থেকে বোঝা যায় মৎস্যজীবীদের দলটি সমুদ্রে দীর্ঘ সময় থাকার জন্য প্রস্তুত ছিল। তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন এবং ২০০ পাকিস্তানি টাকাও উদ্ধার করা হয়েছে বলে বিএসএফ জানিয়েছে। এছাড়াও, পাকিস্তানিদের লঞ্চটিতে প্রায় ৪০০ কেজি বরফ, ৬০ লিটার ডিজেল পাওয়া গিয়েছে। সঙ্গে মিলেছে ২০ লিটারের ১৫টি জলের জার, ১০০ লিটারের একটি ড্রাম। সেটি সম্ভবত জ্বালানি বা জল ধরে রাখার জন্য ব্যবহৃত হত। তল্লাশি দল ১০০টি কাঠের লাঠিও আবিষ্কার করেছে, যা সম্ভবত রান্না বা লঞ্চের অন্যান্য প্রয়োজনে ব্যবহৃত হত বলে ধারণা।

এই এলাকাটি গুজরাটের কচ্ছ অঞ্চলে ভারত-পাকিস্তান সমুদ্রসীমার কাছে অবস্থিত। অশোক কুমার, ২আইসি (অপস) এর নেতৃত্বে একটি দল, ভুজের ডেপুটি কমান্ড্যান্ট (জেনারেল) অমিত কুমার, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অনুরাগ গর্গ, ১৭৬ ব্যাটালিয়ন (ব্যাটালিয়ন) বিএসএফ, ৬৮ ব্যাটালিয়ন বিএসএফের ইন্সপেক্টর (জি) এস. কুমার; ১৭৬ ব্যাটালিয়ন বিএসএফের আটজন পদমর্যাদার সদস্য এবং ওয়াটার উইংয়ের তিনজন সদস্যের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে এই মৎস্যজীবীদের আটক করা হয়। দলটি লাক্কি নালা জেটি থেকে সকাল ৮:৫৯ মিনিটে এফএসি প্রহার জাহাজে করে রওনা দেয় এবং ১০:৫০ মিনিটে ওই এলাকায় পৌঁছায়। এছাড়াও, এফবিওপি মুক্কুনালা এবং এফবিওপি দেবরী নালা থেকে তিনটি ফাস্ট পেট্রোল বোট (এফপিবি) অভিযানে সহায়তা করে।

ফের বাড়ল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের লেটেস্ট দর

আইএমডি জানাল ৪ জুন শুরু হবে মৌসুমি বৃষ্টি, কেরালায় জারি ভারী বৃষ্টির সতর্কতা

বিশ্বকাপ চলাকালীন হোটেলের ২০২ নম্বর রুমে থাকবেন মেসি, কারণ‌ জানেন?

কোমরে দড়ি বেঁধে তাম্রলিপ্ত পুরসভায় নিয়ে যাওয়া হল প্রাক্তন চেয়ারম্যান চঞ্চল খাঁড়াকে

ইন্সটাগ্রামে আখ বিক্রেতার অনুসারীর সংখ্যা দেখে তাজ্জব নেটদুনিয়া

হেলমেট মাথায় আদালত চত্বরে হাজির তৃণমূল নেতা খোকন দাস

‘দীর্ঘদিন দেশের হয়ে খেলতে চাই’, নিজের স্বপ্নের কথা জানালেন বৈভব

ডিম ও বেকিং ছাড়া সহজেই বানিয়ে ফেলুন ক্রিমি ম্যাঙ্গো আমন্ড পুডিং

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

আইসক্রিম বানাবেন, কিন্তু কোন আমে আসবে আসল ক্রিমি টেক্সচার জানেন কী?

লক্ষ্মীর ভান্ডারের বিরাট দুর্নীতি, নদিয়ায় প্রায় দু’শো জন পুরুষের নাম ফাঁস

অগ্ন্যাশয় ক্যান্সারের চিকিৎসায় নয়া দিগন্ত, বেঁচে থাকার সময় দ্বিগুণ করতে পারে নতুন ওষুধ