দিল্লি বিমানবন্দরে বাজেয়াপ্ত প্রায় ২৫ কোটি টাকার গাঁজা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে প্রায় ২৫ কোটি টাকার গাঁজা উদ্ধার করা হয়েছে। কাস্টমসের পক্ষ থেকে রবিবার এই তথ্য জানানো হয়েছে। X- হ্যান্ডেলে এই বিষয়ে পোস্ট করে বলা হয়েছে, ২১ অগস্ট ব্যাংকক থেকে সিঙ্গাপুর হয়ে একটি বিমান নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক (IGI) বিমানবন্দরের টার্মিনাল থ্রি-তে পৌঁছানোর পর একজন ভারতীয়কে আটক করা হয়। কর্তব্যরত কাস্টমস আধিকারিকরা ওই যাত্রীর ব্যক্তিগত লাগেজ তল্লাশির জন্য গ্রিন চ্যানেলে ঘুরিয়ে নিয়ে যান।

ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় একটি নীল ট্রলি। সেটি পরীক্ষা করার পর আধিকারিকরা বুঝতে পারেন ওর মধ্যে গাঁজা রয়েছে। কমপক্ষে ২৫টি কালো রঙের পলিথিনের প্যাকেট পাওয়া যায়, যার মোট ওজন ২৪,৮১৪ গ্রাম । প্লাস্টিকের মধ্যে থাকা জিনিসের পরীক্ষা করা হয়। তারপরেই জানা যায় ওটি গাঁজা। কাস্টমসের পক্ষ থেকে জানানো হয়েছে এই পদার্থের মূল্য আনুমানিক ২৪.৮ কোটি টাকা। অভিযুক্তের পরিচয় সম্পর্কে বিস্তারিতভাবে কিছু প্রকাশ করা হয়নি। তাকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

বিভিন্ন সময়ে দেশের নানা অংশ থেকে মাদকদ্রব্য পাচার ও উদ্ধারকার্য চলে। কিছুদিন আগে বীরভূমের নিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে বীরভূমের রামপুরহাট থানার নিউটাউন এলাকা থেকে প্রচুর পরিমাণে গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা যায়, বাজেয়াপ্ত গাঁজার পরিমাণ প্রায় ২৯ কেজি। অবৈধভাবে গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তিন পাচারকারীকে। আচমকা এত পরিমাণ নিষিদ্ধ মাদক গাঁজা উদ্ধার হওয়ায় এলাকা জুড়ে ছড়িয়েছে প্রবল চাঞ্চল্য।

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা